যাত্রা 17:11-12
যাত্রা 17:11-12 CBT
যুদ্ধোর্ সময়োত্ মোশি যেদক্ষণ তার্ আত্তান্ তুলি রাগেদ সেদক্ষণ ইস্রায়েলীয়গুনে জিদিদাক্; আরঅ যেক্কে আত্তান্ লামেদ সেক্কে অমালেকীয়গুনে জিদিদাক্। এধোক্ক্যেনগুরি মোশির্ আত্তান্ গুয়োর্ ওই গেলঅ। সেক্কে তারা এক্কো পাত্তর্ আনিলাক্, আর মোশি সিবে উগুরে বজিলো। হারোণ আর হূরে দ্বি দাগেত্তুন্ তার্ আত্তান উজু গুরিনে ধুরি রাগেলাক্। সেনে বেলান্ ন-ডুবে সং তার্ আত্ দ্বিয়েন্ আগঅ ধোক্ক্যেন রলঅ।





