YouVersion Logo
Search Icon

প্রেরিত্‌ 5:3-5

প্রেরিত্‌ 5:3-5 CBT

সেক্কে পিতরে কলঅ, “অননিয়, কেধোক্ক্যেন্ গুরিনে শদানে তঅ মনান্ এবাবোত্যেগুরি গজক্ গুরিলো যে, তুই পবিত্র আত্মা ইধু মিজে কধা কলে আর ভূই বেস্যে টেঙাত্তুন্ কিজু নিজোত্তে থোই দিলে? বেজিবার আগেদি ভূইয়ান কি তর্ ন-এলঅ? আর বেজানার্ পরেদিয়ো কি টেঙাগুন্ তঅ আদত্ ন-এলঅ? সালে তুই কিত্ত্যে এবাবোত্যে কাম্ গুরিবে বিলিনে থিক্ গোল্ল্যে? তুই মান্‌জ্য ইধু মিজে ন-কচ্, মাত্তর্ গোজেন ইধু মিজে কধা কোইয়োচ্।” এ কধাগান শুনোনার্ লগে লগে অননিয় মাদিত্ পড়িনে মুরি গেলঅ। এ ঘটনাগান কধা যিগুনে শুনিলাক্ তারা বেক্কুনে অমকদ দোরেলাক্।