প্রেরিত্ 25:6-7
প্রেরিত্ 25:6-7 CBT
ফীষ্ট তারা সমারে আট্ট্য-দশ দিন্ কাদেইনে কৈসরিয়াত্ ফিরি গেলঅ। তার্ কেল্যে তে বিচের-সভাত্ বৈইনে পৌলরে তা মুজুঙোত্ আনিবার্ উগুম্ দিলো। যে যিহূদীগুনে যিরূশালেমত্তুন্ এচ্চ্যন্ পৌলে সিধু লুমিলে পরেদি তারা তা চেরোকিত্ত্যেদি থিয়্যেইনে তা বিরুদ্ধে নানান্ বাবোত্যে বজং দুষ্ দিলাক্, মাত্তর্ সিয়েনির কনঅ প্রমাণ দি ন-পারিলাক্।





