YouVersion Logo
Search Icon

গণনাপুস্তক 29

29
শিঙার উৎসব
1“সপ্তম মাসের প্রথম দিনটিতে একটি পবিত্র সভা অনুষ্ঠিত হবে। ঐ দিনে তোমরা কোনো শ্রমসাধ্য কাজ করবে না। শিঙা বাজানোর#29:1 শিঙা বাজানো অথবা “চিৎকার করা” এটা সম্ভবতঃ বোঝায় যে এটি একটা হৈ-হল্লা করার এবং সুখী হবার দিন। জন্য ঐ দিনটি নির্দিষ্ট হয়েছে। 2তোমরা হোমবলি উৎসর্গ করবে। তাদের সুগন্ধ প্রভুকে খুশী করবে। তোমরা 1টি ষাঁড়, 1টি মেষ এবং 7টি এক বছর বয়স্ক মেষশাবক উৎসর্গ করবে। তাদের যেন কোনো খুঁত না থাকে। 3তোমরা ষাঁড়ের সঙ্গে 24 কাপ তেল মেশানো খুব মিহি ময়দা, পুং মেষের সঙ্গে 16 কাপ 4এবং 7টি মেষশাবকের প্রত্যেকটির সঙ্গে 8 কাপ করে শস্য নৈবেদ্য উৎসর্গ করবে। 5এছাড়াও নিজেদের পবিত্র করার জন্য পাপের নৈবেদ্যস্বরূপ 1টি পুরুষ ছাগল উৎসর্গ করবে। 6অমাবস্যার দিনের উৎসর্গ এবং তার শস্যের নৈবেদ্য ছাড়াও এই নৈবেদ্যগুলি অতিরিক্ত এবং দৈনিক উৎসর্গ এবং তার শস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য ছাড়াও এগুলো অতিরিক্ত। ঐগুলো অবশ্যই নিয়মানুযায়ী করতে হবে। ঐ নৈবেদ্যগুলো অবশ্যই আগুনের সাহায্যে তৈরী করা হবে। তাদের সুগন্ধ প্রভুকে খুশী করবে।
প্রায়শ্চিত্তের দিন
7“সপ্তম মাসের দশম দিনটিতে একটি বিশেষ সভা হবে। ঐ দিনটিতে তোমরা অবশ্যই কোনো খাবার খাবে না এবং তোমরা অবশ্যই কোনো শ্রমসাধ্য কাজ করবে না। 8তোমরা হোমবলি উৎসর্গ করবে। তাদের সুগন্ধ প্রভুকে খুশী করবে। তোমরা অবশ্যই 1টি ষাঁড়, 1টি পুং মেষ এবং 7টি এক বছর বয়স্ক মেষশাবক নৈবেদ্য দেবে। তাদের যেন অবশ্যই কোনো খুঁত না থাকে। 9-10তোমরা অবশ্যই ষাঁড়ের সঙ্গে অলিভ তেলে মিশ্রিত 24 কাপ খুব মিহি ময়দা, মেষের সঙ্গে 16 কাপ এবং সাতটি মেষশাবকের প্রত্যেকটির সঙ্গে 8 কাপ করে নৈবেদ্য দেবে। 11এছাড়াও পাপের নৈবেদ্যস্বরূপ 1 টি পুরুষ ছাগলও উৎসর্গ করবে। প্রায়শ্চিত্তের দিনের পাপের উৎসর্গের সাথে এটিও যোগ করবে। দৈনিক উৎসর্গ শস্য নৈবেদ্য এবং পেয় নৈবেদ্যর সাথে অতিরিক্ত হিসেবে এই নৈবেদ্যটিও দেওয়া হবে।
কুটিরবাস পর্ব
12“সপ্তম মাসের 15তম দিনে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। এটিই কুটিরবাস পর্ব। ঐ দিনে তোমরা কোনো শ্রমসাধ্য কাজ করবে না। তোমরা অবশ্যই প্রভুর সম্মানার্থে ঐ সাতদিন ধরে উৎসব পালন করবে। 13তোমরা হোমবলি প্রদান করবে। ঐ নৈবেদ্যগুলো আগুনের সাহায্যে তৈরী হবে। তাদের সুগন্ধ প্রভুকে খুশী করবে। তোমরা 13টি ষাঁড়, 2টি পুং মেষ এবং 14টি এক বছর বয়স্ক মেষশাবক নৈবেদ্য দেবে। তাদের অবশ্যই যেন কোনো খুঁত না থাকে। 14তোমরা অবশ্যই 13টি ষাঁড়ের প্রত্যেকটির জন্য তেলে মিশ্রিত 24 কাপ খুব মিহি ময়দা, 2টি মেষের প্রত্যেকটির জন্য 16 কাপ করে 15এবং 14টি মেষশাবকের প্রত্যেকটির জন্য 8 কাপ করে নৈবেদ্য দেবে। 16এছাড়াও তোমরা 1টি পুরুষ ছাগলও নৈবেদ্য দেবে। এটি অবশ্যই দৈনিক উৎসর্গ শস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্যর সাথে অতিরিক্ত হিসাবে যোগ করা হবে।
17“এই উৎসবের দ্বিতীয় দিনে তোমরা অবশ্যই 12টি ষাঁড়, 2টি পুং মেষ এবং 14টি এক বছর বয়স্ক মেষশাবক নৈবেদ্য দেবে। তাদের যেন কোনো খুঁত না থাকে। 18এছাড়াও তোমরা অবশ্যই ষাঁড়, মেষ এবং মেষশাবকের সঙ্গে ঠিক পরিমাণে শস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য দেবে। 19এছাড়াও তোমরা অবশ্যই পাপের উৎসর্গের জন্য 1টি পুরুষ ছাগল নৈবেদ্য হিসেবে দেবে। এটি দৈনিক উৎসর্গ এবং তার জন্য দানাশস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য অতিরিক্ত হবে।
20“এই উৎসবের তৃতীয় দিনে তোমরা অবশ্যই 11টি ষাঁড়, 2টি পুং মেষ এবং 14টি এক বছর বয়স্ক মেষশাবক নৈবেদ্য দেবে। তাদের যেন অবশ্যই কোন খুঁত না থাকে। 21এছাড়াও তোমরা অবশ্যই ষাঁড়, মেষ এবং মেষশাবকের সঙ্গে ঠিক পরিমাণে শস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য দেবে। 22এছাড়াও পাপের উৎসর্গের জন্য 1টি পুরুষ ছাগল দেবে। দৈনিক উৎসর্গ শস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্যর সাথে এটিও যোগ করবে।
23“এই উৎসবের চতুর্থ দিনে তোমরা অবশ্যই 10টি ষাঁড়, 2টি পুং মেষ এবং 14টি এক বছর বয়স্ক মেষশাবক নৈবেদ্য দেবে। তাদের যেন কোনো খুঁত না থাকে। 24এছাড়াও তোমরা অবশ্যই ষাঁড়, মেষ এবং মেষশাবকের সঙ্গে ঠিক পরিমাণে শস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য দেবে। 25এছাড়াও তোমরা পাপের উৎসর্গের জন্য 1 টি পুরুষ ছাগলও নৈবেদ্য হিসেবে দেবে। দৈনিক উৎসর্গ শস্যের নৈবেদ্য এবং পানীয় নৈবেদ্যর সাথে অবশ্যই এটিও যোগ করবে।
26“এই উৎসবের পঞ্চম দিনে তোমরা অবশ্যই 9টি ষাঁড়, 2টি পুং মেষ এবং 14টি এক বছর বয়স্ক মেষশাবক নৈবেদ্য দেবে। তাদের যেন কোনো খুঁত না থাকে। 27এছাড়াও তোমরা ষাঁড়, মেষ এবং মেষশাবকের সঙ্গে ঠিক পরিমাণে শস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য দেবে। 28তোমরা পাপের উৎসর্গের জন্য 1টি পুরুষ ছাগলও নৈবেদ্য দেবে। এটি দৈনিক উৎসর্গ, শস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্যর সাথে এটিও যোগ করবে।
29“এই উৎসবের ষষ্ঠ দিনে তোমরা 8টি ষাঁড়, 2টি পুং মেষ এবং 14টি এক বছর বয়স্ক মেষশাবক নৈবেদ্য দেবে। তাদের যেন অবশ্যই কোনো খুঁত না থাকে। 30এছাড়াও তোমরা ষাঁড়, মেষ এবং মেষশাবকের সঙ্গে ঠিক পরিমাণে শস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য দেবে। 31পাপের উৎসর্গের জন্য তোমরা 1টি পুরুষ ছাগলও নৈবেদ্য হিসেবে দেবে। এটি দৈনিক উৎসর্গ এবং তার সঙ্গে দানাশস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য অতিরিক্ত হবে।
32“এই উৎসবের সপ্তম দিনে তোমরা অবশ্যই 7টি ষাঁড়, 2টি পুং মেষ এবং 14টি এক বছর বয়স্ক মেষশাবক নৈবেদ্য দেবে। তাদের যেন কোনো খুঁত না থাকে। 33এছাড়াও তোমরা ষাঁড়, মেষ এবং মেষশাবকের সঙ্গে ঠিক পরিমাণে নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য দেবে। 34পাপের উৎসর্গের জন্য তোমরা অবশ্যই 1টি পুরুষ ছাগলও নৈবেদ্য হিসেবে প্রদান করবে। দৈনিক উৎসর্গ এবং তার জন্য শস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্যর সাথে এটিও যোগ করবে।
35“এই উৎসবের শেষ দিনে অর্থাৎ‌ অষ্টম দিন তোমাদের জন্য এক বিশেষ সভা আয়োজিত হবে। ঐ দিনে তোমরা কোনো শ্রমসাধ্য কাজ করবে না। 36তোমরা অবশ্যই সেদিন হোমবলি প্রদান করবে। আগুনের সাহায্যে তৈরী নৈবেদ্যর সুগন্ধ প্রভুকে খুশী করবে। তোমরা অবশ্যই 1টি ষাঁড়, 1টি পুং মেষ এবং 7টি এক বছর বয়স্ক মেষশাবক নৈবেদ্য দেবে। তাদের যেন অবশ্যই কোনো খুঁত না থাকে। 37এছাড়াও তোমরা ষাঁড়, মেষ এবং মেষশাবকের সঙ্গে ঠিক পরিমাণে দানাশস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য প্রদান করবে। 38পাপের উৎসর্গের জন্য 1টি পুরুষ ছাগলও দেবে। দৈনিক হোমবলি এবং তার সাথে শস্যের নৈবেদ্য এবং পেয় যে নৈবেদ্য দেওয়া হয় সেগুলির সাথে এটিও যোগ করবে।
39“এই উৎসবের দিনগুলিতে তোমরা অবশ্যই হোমবলি, শস্যের নৈবেদ্য, পেয় নৈবেদ্য এবং মঙ্গল নৈবেদ্য, নিয়ে আসবে এবং ঐ নৈবেদ্যগুলি প্রভুকে প্রদান করবে। যে কোনো প্রকার বিশেষ উপহার, যা তোমরা প্রভুকে প্রদান করতে চাও এবং যে কোনো প্রকার নৈবেদ্য যা তোমাদের বিশেষ প্রতিজ্ঞার একটি অঙ্গ, তার অতিরিক্ত হবে ঐ নৈবেদ্যগুলো।”
40প্রভু মোশিকে যা যা আজ্ঞা করেছিলেন, মোশি ইস্রায়েলের লোকদের সমস্তই বললেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in