লেবীয় পুস্তক 24
24
বাতিদান এবং পবিত্র রুটি
1প্রভু মোশিকে বললেন, 2“ইস্রায়েলের লোকদের আজ্ঞা দাও নিঙড়ানো অলিভ থেকে খাঁটি তেল তোমার কাছে আনতে। সেই তেল লাগবে বাতিগুলির জন্য। যেন সবসময় সেগুলি জ্বলে। 3হারোণ প্রভুর সামনে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সমাগম তাঁবুর মধ্যে বাতি জ্বালিয়ে রাখবে। পর্দার বাইরে সাক্ষ্য সিন্দুকের সামনে সেই বাতিটি থাকবে। এই বিধি চিরকাল ধরে চলবে। 4প্রভুর সামনে খাঁটি সোনার বাতিস্তম্ভের ওপর রাখা বাতিগুলিকে হারোণ নিয়মিত জ্বালিয়ে রাখবে।
5“মিহি ময়দা নাও এবং তা দিয়ে বারোটি রুটি সেঁকে নাও। প্রতি রুটির জন্য 16 কাপ করে ময়দা ব্যবহার কর। 6প্রভুর সামনে সোনার টেবিলের ওপর সেগুলি দুটি সারিতে রাখো। প্রতি সারিতে থাকবে দুটি করে রুটি। 7প্রতি সারিতে কুন্দুরু ঢালবে। এটা প্রভুর কাছে দেওয়া দগ্ধ নৈবেদ্য দানের স্মৃতি রক্ষায় প্রভুকে সাহায্য করবে। 8প্রতিটি শনিবারে নিয়মিতভাবে হারোণ প্রভুর সামনে রুটি সাজিয়ে রাখবে। ইস্রায়েলের লোকদের সঙ্গে এই চুক্তি চিরকাল চলবে। 9ঐ রুটি হারোণ এবং তার ছেলেদের অধিকারে থাকবে। তারা কোন পবিত্র জায়গায় ঐ রুটি খাবে, কারণ সেই রুটি প্রভুর প্রতি অগ্নিকৃত নৈবেদ্যসমুহের একটি। সেই রুটি চিরকালের জন্য হারোণের অংশ।”
ঈশ্বরের প্রতি অভিশাপ দাতা মানুষ
10একজন ইস্রায়েলীয় মহিলার একটি ছেলে ছিল, যার পিতা ছিল একজন মিশরীয়। সেই ছেলে ইস্রায়েলের লোকদের মধ্যে ঘুরে বেড়াতে গেল। এমন সময় তাঁবুর মধ্যে তার সাথে এক ইস্রায়েলের পুরুষের লড়াই শুরু হল। 11ইস্রায়েলীয় স্ত্রীলোকের সন্তানটি প্রভুর নামে নিন্দা করে অভিশাপ দিতে শুরু করলে লোকরা তাকে মোশির কাছে নিয়ে এল। (ছেলেটির মায়ের নাম ছিল শালোমীৎ, দিব্রির মেয়ে, দান এর পরিবারগোষ্ঠী থেকে আগত।) 12লোকরা ছেলেটিকে গ্রেফতার করে প্রভুর স্পষ্ট আদেশের জন্য অপেক্ষা করল।
13তখন প্রভু মোশিকে বললেন, 14“যে অভিশাপ দিয়েছিল তাকে তাঁবুর বাইরে নিয়ে এসো। যারা তাকে অভিশাপ দিতে শুনেছিল, তারা তাদের হাত ছেলেটির মাথায় রাখবে, এবং তখন সমস্ত মানুষ তার দিকে পাথর ছুঁড়বে এবং তাকে হত্যা করবে। 15ইস্রায়েলের লোকদের বলো: যদি কোন ব্যক্তি তার ঈশ্বরকে অভিশাপ দেয়, তাহলে সে অবশ্যই শাস্তি পাবে। 16যে কোন ব্যক্তি প্রভুর নামের বিরুদ্ধে কথা বললে সে অবশ্যই নিহত হবে। সমস্ত মানুষ তাকে পাথর মারবে। ইস্রায়েলে জন্মগ্রহণ করা মানুষের মত বিদেশীরাও যদি ঈশ্বরের নামকে অভিশাপ দেয়, তাহলে সে অবশ্যই মৃত্যুমুখে পতিত হবে।
17“যদি কোন ব্যক্তি অপর এক ব্যক্তিকে হত্যা করে তবে সে অবশ্যই মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। 18কোন ব্যক্তি যদি কারো পশু হত্যা করে তবে সে তার জায়গায় আর একটি পশু দেবে।
19“কোন ব্যক্তি তার প্রতিবেশীকে আঘাত করলে ঠিক সেই ধরণের আঘাত দিয়ে লোকটিকে শাস্তি দিতে হবে। 20ভাঙ্গা হাড়ের বদলে ভাঙ্গা হাড়, চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত। লোকে অন্যকে যে ধরণের আঘাত দেয়, ঠিক সেই ধরণের আঘাত দিয়ে তাকে শাস্তি দিতে হবে। 21সুতরাং যদি কোন ব্যক্তি এক প্রাণী হত্যা করে তাহলে ব্যক্তিকে অবশ্যই প্রাণীর জন্য ক্ষতিপূরণ দিতে হবে; কিন্তু যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে হত্যা করে, তাহলে সে অবশ্যই মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে।
22“বিদেশীদের জন্য এবং তোমাদের নিজের দেশের লোকদের জন্য একইরকম অনুশাসন হবে। কেন? কারণ আমিই প্রভু, তোমাদের ঈশ্বর!”
23তখন মোশি ইস্রায়েলের লোকদের বলল, যে লোকটা তাঁবুর বাইরের জায়গায় অভিশাপ দিচ্ছিল তাকে নিয়ে এসো। তারপর তারা লোকটাকে পাথর মেরে হত্যা করল। এইভাবে প্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন ইস্রায়েলের লোকরা সেই অনুসারেই কাজ করল।
Currently Selected:
লেবীয় পুস্তক 24: BERV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 2001 Bible League International

: