যিরমিয় 3:13-14
যিরমিয় 3:13-14 BCV
তুমি কেবল তোমার দোষগুলি স্বীকার করো, যে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহী হয়েছ, প্রত্যেকটি সবুজ গাছের তলায় বিজাতীয় দেবদেবীদের প্রতি বিছিয়ে দিয়েছ তোমার আনুগত্য এবং আমার আজ্ঞাবহ হওনি,’ ” সদাপ্রভু এই কথা বলেন। সদাপ্রভু বলেন, “অবিশ্বস্ত লোকেরা, ফিরে এসো তোমরা, কারণ আমি তোমাদের স্বামী। আমি নগর থেকে তোমাদের একজন এবং গোষ্ঠী থেকে দুজন করে নির্বাচন করব ও সিয়োনে তোমাদের ফিরিয়ে আনব।





