YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 88

88
গীত। কোরহ-সন্তানদের সঙ্গীত। প্রধান বাদ্যকরের জন্য। স্বর, মহলৎ-লিয়ান্নৎ। ইস্রাহীয় হেমনের মস্কীল।
1হে সদাপ্রভুু, আমার পরিত্রানের ঈশ্বর,
আমি দিন ও রাত তোমার সামনে আর্তনাদ করি।
2আমার প্রার্থনা শোন;
আমার কাকুক্তির প্রতি মনোযোগ দাও।
3কারণ আমার প্রাণ দুঃখে পরিপূর্ণ
এবং আমার জীবন পাতালের নিকটবর্ত্তী।
4লোকেরা আমার সঙ্গে সেই রকম ব্যবহার করে
যেমন গর্তগামীদের সঙ্গে করে,
আমি অসহায় লোকের মত হয়েছি।
5আমি মৃতদের মধ্যে পরিত্যক্ত,
আমি কবরশায়ী মৃতদের মত,
যাদের বিষয়ে তুমি আর চিন্তা করো না;
কারণ তারা তোমার শক্তি থেকে বিচ্ছিন্ন হয়েছে।
6তুমি আমাকে গর্তের নিম্নতম স্থানে রেখেছ,
অন্ধকার ও গভীর স্থানে রেখেছে।
7তোমার ক্রোধ আমার উপরে প্রচণ্ড
এবং তুমি তোমার সমস্ত ঢেউ দিয়ে আমাকে কষ্ট দিয়েছ।
8তোমার জন্যই আমার আত্মীয়েরা আমাকে অবহেলা করে,
তাদের দৃষ্টিতে আমাকে আশ্চর্য্যের বিষয় করেছ;
আমি অবরুদ্ধ, আমি মুক্ত হতে পারি না।
9আমার চোখ দুঃখে নিস্তেজ হয়েছে,
আমি সারাদিন ধরে তোমাকে ডাকি, হে সদাপ্রভুু,
আমি তোমার দিকে হাত প্রসারিত করি।
10তুমি কি মৃতদের জন্য আশ্চর্য্য কাজ করবে?
যারা মারা গিয়েছে তারা কি উঠে তোমার প্রশংসা করবে? সেলা৷
11কবরের মধ্যে কি তোমার নিয়মের বিশ্বস্ততা
এবং মৃতদের স্থানে তোমার বিশ্বস্ততা প্রচার করা হবে?
12অন্ধকারে তোমার আশ্চর্য্য কাজ ও
বিস্মৃতির দেশে তোমার ধার্ম্মিকতা কি জানা যাবে?
13কিন্তু, হে সদাপ্রভুু,
আমি তোমার কাছে আর্তনাদ করি,
সকালে আমার প্রার্থনা তোমার সামনে উপস্থিত হয়।
14হে সদাপ্রভুু, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ?
আমার কাছ থেকে কেন তোমার মুখ লুকিয়ে রাখো?
15আমি যৌবনকাল থেকেই দুঃখী
ও মৃত্যুর মুখে পতিত হয়েছি;
আমি তোমার ত্রাসে খুবই কষ্ট পেয়েছি।
16তোমার প্রচণ্ড ক্রোধ আমার উপর দিয়ে গিয়েছে
এবং তোমার ভয়ঙ্কর কাজগুলি আমাকে ধ্বংস করেছে।
17তারা সমস্ত দিন আমাকে জলের মত ঘিরেছে;
তারা সবাই আমাকে ঘিরে ধরেছে।
18তুমি আমার কাছে থেকে প্রত্যেক বন্ধুকে
ও আত্মীয়দের দূর করেছ; অন্ধকারই আমার আত্মীয়।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 88