গীতসংহিতা 82
82
আসফের গান।
1তথাকথিত ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দাঁড়ান,
তিনি ঈশ্বরের মধ্যে বিচার করেন।
2তোমরা আর কতদিন অন্যায় বিচার করবে
ও দুষ্টদের মুখাপেক্ষা করবে?
3দরিদ্র ও পিতৃহীনদের বিচার কর;
দুঃখী ও নিঃস্ব লোকদের প্রতি ন্যায় ব্যবহার কর।
4দরিদ্র ও অভাবগ্রস্তদের রক্ষা কর;
দুষ্টদের হাত থেকে তাদের উদ্ধার কর।
5ওরা জানে না, বোঝে না ওরা অন্ধকারে যাতায়াত করে;
পৃথিবীর সমস্ত ভিত্তিমূল কম্পিত হচ্ছে;
6আমি বলেছি, তোমরা সর্বশক্তিমান ঈশ্বর,
তোমরা সকলে মহান ঈশ্বরের সন্তান;
7কিন্তু তোমরা মানুষের মত মরবে,
একজন শাসনকর্ত্তার মতই মারা যাবে।
8হে ঈশ্বর, ওঠ, পৃথিবীর বিচার কর;
কারণ তুমিই সমস্ত জাতিকে অধিকার করবে।
Currently Selected:
গীতসংহিতা 82: IRVBen
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
BEN-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.