YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 79

79
আসফের একটি গীত।
1ঈশ্বর, বিদেশী জাতিরা তোমার অধিকারে প্রবেশ করেছে,
তারা তোমার পবিত্রতম মন্দিরকে অশুচি করেছে,
যিরুশালেমকে স্তূপের ঢিবী করেছে।
2তারা তোমার দাসদের আকাশের পাখিদের খেতে দিয়েছে,
তোমার বিশ্বস্ত লোকেদের মাংস পৃথিবীর পশুদের দিয়েছে।
3তারা যিরুশালেমের চারিদিকে জলের মত তাদের রক্ত ঢেলে দিয়েছে
এবং তাদের কবর দেবার কেউ ছিল না।
4আমরা প্রতিবেশীদের কাছে তিরস্কারের বিষয় হয়েছি,
চারিদিকে লোকদের কাছে হাঁসির ও বিদ্রূপের পাত্র হয়েছি।
5সদাপ্রভুু, কত কাল তুমি রেগে থাকবে?
তোমার অন্তরজ্বালা জ্বলবে?
6ঢেলে দাও তোমার ক্রোধ সেই জাতিদের উপরে,
যারা তোমাকে জানে না, সেই রাজ্যর উপরে,
যারা তোমার নাম ডাকে না।
7কারণ তারা যাকোবকে গ্রাস করেছে,
তার বাসস্থান ধ্বংস করেছে।
8পিতৃপুরুষদের পাপ সব আমাদের বিরুদ্ধে স্মরণ কর না;
তোমার দয়ার করুণা আমাদের কাছে আসুক,
কারণ আমরা খুব দুর্বল।
9ঈশ্বর আমাদের পরিত্রান, আমাদের সাহায্য কর,
তোমার নামের মহিমার জন্য আমাদেরকে উদ্ধার কর,
তোমার নামের জন্য আমাদের সব পাপ ক্ষমা কর।
10জাতিরা কেন বলবে, “ওদের ঈশ্বর কোথায়?”
তোমার দাসেদের যে রক্ত ঝরেছে,
তাদের প্রতিফলে আমাদের চোখের সামনে জাতিদেরকে অভিযুক্ত কর।
11বন্দির গভীর আর্তনাদ সাথে তোমার সামনে উপস্থিত হবে,
তুমি নিজের শক্তিতে মৃত্যুর সন্তানদের বাঁচাও।
12প্রভু, আমাদের প্রতিবেশীরা অপমানে তোমাকে অপমান করেছে,
তার সাতগুন পরিশোধ তাদের কোলে ফিরিয়ে দাও।
13তাতে তোমার লোক ও তোমার চরানির মেষ যে আমরা,
আমরা চিরকাল তোমার ধন্যবাদ করব,
বংশপরম্পরায় তোমার প্রশংসার প্রচার করব।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 79