গীতসংহিতা 47
47
প্রধান বাদ্যকরের জন্য। করোহ-সন্তানদের একটি গীত।
1তালি দাও তোমরা হাতে, তোমার সব লোকেরা;
আনন্দস্বরে ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি কর।
2কারণ সর্বশক্তিমান সদাপ্রভুু ভয়ঙ্কর;
তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা।
3তিনি লোকেদেরকে আমাদের অধীনে করেন
এবং জাতিদেরকে আমাদের পায়ের অধীনে করেন।
4তিনি আমাদের জন্য আমাদের উত্তরাধিকার মনোনীত করেন;
তা যাকোবের মহিমা যাকে তিনি ভালবাসতেন। সেলা
5ঈশ্বরের আনন্দে জয়ধ্বনি কর,
সদাপ্রভুুর তূরীর শব্দের সঙ্গে।
6ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান গাও, স্তব কর;
আমাদের রাজার উদ্দেশ্যে প্রশংসা গান কর, স্তব কর।
7কারণ ঈশ্বরই সমস্ত পৃথিবীর উপরের রাজা;
বুদ্ধির সাথে স্তব কর।
8ঈশ্বর জাতিদের উপরে রাজত্ব করেন;
ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে বসেন।
9জাতিদের নেতারা একত্রিত হল,
আব্রাহামের ঈশ্বরের জাতির উদ্দেশ্যে;
কারণ পৃথিবীর ঢালগুলো ঈশ্বরের;
তিনি অতিশয় উন্নত হয়।
Currently Selected:
গীতসংহিতা 47: IRVBen
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
BEN-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.