গীতসংহিতা 43
43
1ঈশ্বর, আমার বিচার কর
এবং একটি অসাধু জাতির বিরুদ্ধে আমার উদ্দেশ্যে আত্মসমর্পণ কর;
আমাকে মিথ্যাবাদী ও অন্যায়কারীদের থেকে উদ্ধার কর।
2কারণ তুমিই আমার শক্তির ঈশ্বর;
কেন আমাকে ত্যাগ করেছ?
কেন শত্রুদের অত্যাচারের কারণে আমি শোক করি?
3ওহো, তোমার আলো
এবং সত্যকে প্রেরণ কর; তারাই আমার নেতৃত্ব দিক,
আমাকে তোমার পবিত্র পাহাড়ে ও তোমার তাঁবুতে নিয়ে আসুক।
4তখন আমি ঈশ্বরের বেদিতে যাবো
এবং আমার ঈশ্বরে অত্যধিক আনন্দিত হবো
ও আমার বীণাতে তোমার প্রশংসা করবো,
হে ঈশ্বর আমার ঈশ্বর।
5কেন তুমি আমার প্রাণকে নিরুৎসাহিত করছ?
তুমি ঈশ্বরের আশা কর;
কারণ আমি এখনও তাঁর প্রশংসা করবো,
তিনি আমার পরিত্রান এবং আমার ঈশ্বর।
Currently Selected:
গীতসংহিতা 43: IRVBen
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
BEN-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.