গীতসংহিতা 37
37
দায়ূদের একটি গীত।
1অন্যায়কারীদের জন্য বিরক্ত হয়ো না;
যারা অন্যায় করে তাদের প্রতি হিংসা করো না।
2কারণ তারা ঘাস হিসাবে শীঘ্রই শুকিয়ে যাবে
এবং সবুজ গাছের মত শুকিয়ে যাবে।
3সদাপ্রভুুতে নির্ভর কর
এবং যা ন্যায্য তাই কর; দেশের মধ্যে বাস কর
এবং বিশ্বস্ততা চারণভূমি উপভোগ কর।
4আর সদাপ্রভুুতে আনন্দিত হও
এবং তিনি তোমার হৃদয়ের ইচ্ছা পূর্ণ করবেন।
5তোমার গতি সদাপ্রভুুতে অর্পণ কর;
তাঁর উপর নির্ভর কর
এবং তিনি তোমার পক্ষে কাজ করবেন।
6তোমার ন্যায়বিচার আলোর মত
এবং তিনি দুপুরে তোমার নির্দোষীতা প্রকাশ করবেন।
7সদাপ্রভুুর সামনে নিরব হও
এবং ধৈর্য ধরে তাঁর জন্য অপেক্ষা কর।
যে কেউ তার মন্দ পথে সফল হয় ও
যদি কোন মানুষ খারাপ চক্রান্ত করে,
তার প্রতি বিরক্ত হয়ো না।
8রাগ এবং হতাশা থেকে বিরত হও। চিন্তা কর না;
এটি শুধুমাত্র কষ্ট দেয়।
9অপরাধীদের কেটে ফেলা হবে,
কিন্তু যারা সদাপ্রভুুর অপেক্ষা করে,
তারা দেশে উত্তরাধিকারী হবে।
10কিছুক্ষণ পরে দুষ্ট লোক অদৃশ্য হয়ে যাবে,
তুমি তার জায়গায় দিকে তাকাবে,
কিন্তু সে আর নেই।
11কিন্তু বিনয়ীরা দেশের উত্তরকারী হবে
এবং মহা সমৃদ্ধির মধ্যে আনন্দিত হবে।
12দুষ্টলোক ধার্ম্মিকদের বিরুদ্ধে চক্রান্ত করে
এবং তার বিরুদ্ধে দাঁত ঘর্ষণ করে।
13প্রভু তাকে উপহাস করবে,
কারণ তিনি দেখেন তার দিন আসছে।
14দুষ্টেরা তাদের তলোয়ারগুলো আঁকড়ে ধরেছে
এবং নিপীড়িত ও অভাবগ্রস্তদেরকে নিক্ষেপ করার জন্য তাদের ধনুক বাঁকা করে,
যেন ন্যায়পরায়ণদের হত্যা করতে পারে।
15তাদের তলোয়ার দিয়ে নিজের হৃদয় বিদ্ধ করে
এবং তাদের ধনুক ভেঙে যাবে।
16ধার্ম্মিকদের অল্প সম্পত্তি ভালো,
অনেক দুষ্ট লোকের প্রচুর ধনসম্পদের থেকে ভালো।
17কারণ দুষ্ট লোকেদের অস্ত্র ভাঙ্গা হবে,
কিন্তু সদাপ্রভুু ধার্মিক লোকেদের সমর্থন করেন।
18সদাপ্রভুু ধার্ম্মিকদের দিন গুলো জানেন
এবং তাদের উত্তরাধিকার চিরকাল থাকবে।
19তারা খারাপ দিন ও লজ্জিত হবে না। যখন দূর্ভিক্ষ আসে,
তখনও তাদের খাবার যথেষ্ট থাকবে।
20কিন্তু মন্দ লোকেরা বিনষ্ট হবে।
সদাপ্রভুুর শত্রুরা চারণভূমির গৌরবের মত হবে;
তারা ধোঁয়ার মত উপরে অদৃশ্য হয়ে যাবে।
21দুষ্টলোকেরা ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না,
কিন্তু ধার্মিক লোক উদার ও দানশীল।
22যারা ঈশ্বরের দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হয় তারা দেশের উত্তরাধিকারী হবে,
কিন্তু যারা তাকে অভিশাপ দেয় তাদের কেটে ফেলা হবে।
23সদাপ্রভুুর মাধ্যমেই মানুষের সমস্ত পদক্ষেপ প্রতিষ্ঠিত হয়,
সেই ব্যক্তির পথ ঈশ্বরের দৃষ্টিতে প্রশংসনীয় হয়।
24যদিও সে হোঁচট খায়, সে নিচে পরে যাবে না,
কারণ সদাপ্রভুু তাঁর হাতের দ্বারা তাকে ধরে রাখবেন।
25আমি যুবক ছিলাম এবং এখন বৃদ্ধ হয়েছি,
আমি ধার্মিক ব্যক্তিকে পরিত্যক্ত হতে বা
তার সন্তানদের রুটির জন্য ভিক্ষা করতে দেখিনি।
26সে সমস্ত দিন করুণা করে এবং ধার দেয়
এবং তার সন্তানরা আশীর্বাদ পায়।
27তুমি মন্দ থেকে দূরে যাও
এবং যা সঠিক তা কর,
তাহলে তুমি চিরকাল নিরাপদে থাকবে।
28কারণ সদাপ্রভুু ন্যায়বিচার ভালোবাসেন
এবং তাঁর বিশ্বস্ত অনুসরণকারীদের পরিত্যাগ করেন না।
তাদের চিরকাল রক্ষা করা হবে,
কিন্তু দুষ্টদের বংশধরদের কেটে ফেলা হবে।
29ধার্ম্মিকেরা দেশের উত্তরাধিকারী হবে
এবং চিরকাল সেখানে বাস করবে।
30ধার্ম্মিকদের মুখ জ্ঞানের কথা বলে
এবং তাদের জিহ্বা ন্যায়বিচারের কথা বলে।
31ঈশ্বরের বিচার তার হৃদয়ের মধ্যে আছে;
তার পা পিছলাবে না।
32দুষ্টলোক ধার্মিক ব্যক্তির প্রতি লক্ষ্য রাখে
এবং তাকে হত্যা করতে চায়।
33সদাপ্রভুু তাকে দুষ্ট লোকেদের হাতে ছেড়ে দেবেন না,
বিচারের দিন ও তাকে দোষী করবেন না।
34সদাপ্রভুুর জন্য অপেক্ষা কর
এবং তাঁর পথে চল ও
তিনি তোমাকে দেশের উত্তরাধীকারের জন্য উন্নত করবেন;
দুষ্টদের কেটে ফেলা হবে তুমি তা দেখতে পাবে।
35আমি মহান ক্ষমতার সাথে দুষ্টকে দেখেছি,
উত্পত্তি স্থানের মাটিতে একটি সবু#37:35 লেবাননের এরস গাছ জ গাছের মত ছড়িয়ে পড়ে।
36কিন্তু আমি সেই পথে আবার যখন গেলাম,
সে সেখানে ছিল না, আমি পা#37:36 সে চলে গিয়েছিল শ দিয়ে গেলাম,
কিন্তু তাকে পাওয়া গেল না।
37ন্যায়নিষ্ঠ মানুষকে মান্য কর
এবং ন্যায়পরায়ণতা চিহ্নিত কর;
শান্তি প্রিয় ব্যক্তির শেষ ফল আছে।
38পাপীরা সংপূর্ণ ধ্বংস হয়ে যাবে;
দুষ্ট লোককে ভবিষ্যতে কেটে ফেলা হবে।
39ধার্ম্মিকদের পরিত্রান সদাপ্রভুুর থেকে আসে;
তিনি কষ্টের দিন তাদের রক্ষা করেন।
40সদাপ্রভুু তাদের সাহায্য করবেন
এবং তাদের উদ্ধার করবেন।
তিনি মন্দ লোকেদের থেকে তাদের রক্ষা করেন
এবং তাদের উদ্ধার করেন,
কারণ তারা তাঁর আশ্রয় নিয়েছেন।
Currently Selected:
গীতসংহিতা 37: IRVBen
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
BEN-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.