গীতসংহিতা 106
106
1প্রশংসা কর সদাপ্রভুুর, ধন্যবাদ দাও সদাপ্রভুুকে,
কারণ তিনি মঙ্গলময়,
তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী।
2কে সদাপ্রভুুর বিক্রমের কাজ সব গণনা করতে পারে?
কে তাঁর সব প্রশংসনীয় কাজ প্রচার করতে পারে?
3ধন্য তারা, যারা ন্যায় রক্ষা করে
এবং যারা সব দিন যথাযথ কাজ করে।
4সদাপ্রভুু, যখন তোমার লোকেদের ওপর
অনুগ্রহ দেখাও তখন আমাকে মনে রেখো;
আমাকে সাহায্য কর যখন তাদের রক্ষা কর।
5তখন আমি তোমার মনোনীতদের মঙ্গল দেখবো,
যেন তোমার জাতির আনন্দে আনন্দ করি
এবং তোমার অধিকারের সঙ্গে গৌরব করি।
6আমরা পাপ করেছি আমাদের পূর্বপুরুষদের মতো,
আমরা অন্যায় করেছি এবং অধর্ম্ম করেছি।
7আমাদের মিশরে তোমার পূর্বপুরুষরা
আশ্চর্য্য কাজ সব বোঝেনি;
তারা তোমার কাজের বিশ্বস্ত বিধি
অগ্রাহ্য করল তারা সমুদ্রতীরে,
লোহিত সাগরে, তারা বিদ্রোহ করল।
8তবুও তিনি তাঁর নামের
জন্য তাদেরকে পরিত্রান দিলেন,
তাতে তিনি তাঁর শক্তি প্রকাশ করলেন।
9তিনি লোহিত সাগরকে ধমক দিলেন
এবং তা শুকিয়ে গেল, তারপর তিনি তাদেরকে
গভীরের মধ্য দিয়ে নিয়ে গেলেন যেমন প্রান্তর দিয়ে যায়।
10তিনি যারা তাদেরকে কারণ করে
তাদের হাত থেকে তাদেরকে বাঁচালেন
এবং শত্রুর শক্তি থেকে তাদেরকে উদ্ধার করলেন;
11কিন্তু জল তাদের বিপক্ষদের ঢেকে দিল,
তাদের একজনও বাঁচল না।
12তারপর তারা তাঁর বাক্যে বিশ্বাস করল
এবং তাঁর প্রশংসা গান করল।
13কিন্তু তারা তাড়াতাড়ি ভুলে গেল তিনি যা করেছিলেন;
তারা তাঁর নির্দেশের অপেক্ষা করলো না।
14কিন্তু প্রান্তরে অত্যন্ত লোভ করল
এবং মরুপ্রান্তে ঈশ্বরের পরীক্ষা করল।
15তিনি তাদের অনুরোধ রক্ষা করলেন
কিন্তু রোগ পাঠালেন যা তাদের শরীরে ঢুকল।
16তারা শিবিরের মধ্যে মোশি
এবং হারোণ সদাপ্রভুুর পবিত্র যাজকের ওপর বিরক্ত হল।
17ভূমি ফাটল এবং দাথনকে গিলে নিলো,
অবীরামের অনুগামীদের ঢেকে দিলো।
18তাদের মধ্যে আগুন জ্বলে উঠল;
আগুনের শিখা দুষ্টদের পুড়িয়ে দিলো।
19তারা হোরেবে এক গরুর বাচ্চা তৈরী করল,
ধাতুর তৈরী মূর্তির কাছে আরাধনা করল।
20তারা ঈশ্বরের মহিমায় ব্যবসা করল
ঘাস খাওয়া গরুর মূর্ত্তি নিয়ে।
21তারা তাদের ত্রাণকর্ত্তা ঈশ্বরকে ভুলে গেল,
যিনি মিশরে মহৎ কাজ করেছিলেন;
22তিনি হামের দেশে নানা আশ্চর্য্য কাজ করলেন
এবং লোহিত সাগরের ধারে নানা ভয়ঙ্কর কাজ করলেন।
23তিনি তাদের ধ্বংসের জন্য আদেশ জারি করলেন
তার মনোনীত মোশি তাঁর সামনে ভঙ্গ জায়গায় দাঁড়ালেন
তাঁর রাগ দূর করার জন্য যাতে তিনি তাদেরকে ধ্বংস না করেন।
24তারপর তারা উর্বর দেশকে তুচ্ছ করল,
তারা তাঁর প্রতিশ্রুতি বিশ্বাস করল না;
25কিন্তু তাঁবুর মধ্যে অভিযোগ করল
এবং সদাপ্রভুুকে মান্য করল না।
26তাই তিনি তাদের বিরুদ্ধে শপথ করলেন
যে তারা মরূপ্রান্তরে মারা যাক।
27আমি তাদের বংশকে জাতিদের মধ্য থেকে বিচ্ছিন্ন করবো
এবং তাদেরকে অন্য দেশে ছিন্নভিন্ন করব।
28তাঁরা বাল-পিয়োরের আরাধনা করল
এবং মড়াদের বলি খেলো।
29তারা তাদের কাজের দ্বারা তাঁকে অসন্তুষ্ট করল
এবং তাদের মধ্যে মহামারী দেখা দিল।
30তখন পিনহস দাঁড়িয়ে হস্তক্ষেপ করলেন
এবং তাতে মহামারী প্রশমিত হল।
31এটা তাঁর পক্ষে ধার্ম্মিকতা বলে
গণ্য হল সব প্রজন্ম চিরকালের জন্য।
32তারা মরীবার জলসমীপেও ঈশ্বরের রাগ জন্মাল
এবং তাদের জন্য মোশির কষ্টহল
33তারা তাঁকে তিক্ত করল
এবং তিনি বেপরোয়াভাবে বললেন।
34তারা জাতিদেরকে ধ্বংস করল না,
যেমন সদাপ্রভুু করতে আদেশ দিয়েছিলেন।
35কিন্তু তারা পাগান জাতিদের সঙ্গে মিশে গেল
এবং তাদের শিক্ষা গ্রহণ করল;
36এবং তাদের প্রতিমার আরাধনা করল,
তাতে সে সব তাদের ফাঁদ হয়ে উঠল।
37তারা তাদের ছেলেদের
এবং মেয়েদেরকে ভূতদের উদ্দেশ্যে বলিদান করল।
38তারা নির্দ্দোষদের রক্তপাত করল, তাদের ছেলে
এবং মেয়েদের রক্তপাত করল,
তারা কনানীয় প্রতিমাদের উদ্দেশ্যে তাদেরকে বলিদান করল;
দেশ রক্তে অপবিত্র করলো।
39তারা তাদের কাজের দ্বারা কলুষিত হল
এবং ব্যভিচারী হলো তাদের কাজের জন্য।
40তাই সদাপ্রভুু তাঁর লোকেদের ওপর রেগে গেলেন
এবং তিনি তাঁর লোকেদেরকে ঘৃণা করলেন।
41তিনি তাদেরকে জাতিদের হাতে তুলে দিলেন
এবং যারা তাদের কারণ করত তারা তাদের ওপরে কর্তৃত্ব করল।
42তাদের শত্রুরা তাদের পদদলিত করল
এবং তারা তাদের কর্তৃত্বের কাছে পরাধীন হল।
43অনেক বার তিনি তাদেরকে
সাহায্য করতে এলেন কিন্তু তারা বিদ্রোহী হল
এবং নিজেদের পাপে দুর্বল হয়ে পড়ল।
44তবুও তিনি যখন তাদের বেদনার কথা শুনলেন,
তখন সাহায্যের জন্য তাদের কান্না শুনলেন।
45তিনি মনে করলেন তাদের সঙ্গে তার নিয়মের কথা
এবং নরম হলেন কারণ তাঁর বিশ্বস্ততার বিধি।
46তিনি তাদের বিজেতাদের তিনি করুণা করলেন।
47আমাদের রক্ষা কর,
সদাপ্রভুু, আমাদের ঈশ্বর,
জাতিদের মধ্য থেকে আমাদেরকে সংগ্রহ কর;
যেন আমরা তোমার পবিত্র নামের স্তব করি
এবং তোমার প্রশংসায় জয়ধ্বনি করি।
48ধন্য সদাপ্রভুু, ইস্রায়েলের ঈশ্বর,
অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত।
সব লোক বলুক, আমেন। সদাপ্রভুুর প্রশংসা কর।
Currently Selected:
গীতসংহিতা 106: IRVBen
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
BEN-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.