YouVersion Logo
Search Icon

ইয়োব 41

41
1তুমি কি লিবিয়াথনকে বঁড়শিতে তুলতে পার?
অথবা তার চোয়াল দড়ি দিয়ে বাঁধতে পার?
2তুমি তার নাকে দড়ি পরাতে পার,
অথবা তার চোয়াল বঁড়শি দিয়ে ফুঁড়তে পার?
3সে কি তোমার কাছে অনেক মিনতি করবে?
সে কি তোমার কাছে মিষ্টি কথা বলবে?
4সে কি তোমার সঙ্গে নিয়ম করবে,
যাতে তুমি তাকে চিরকালের জন্য তোমার দাস করে নাও?
5যেমন তুমি পাখিদের সঙ্গে খেলেছ,
তেমনি কি তুমি তার সঙ্গে খেলবে?
তুমি কি তাকে তোমার দাসের মেয়ের জন্য বাঁধবে?
6মাছ ধরার দল কি তার জন্য তোমার সঙ্গে দরাদরি করবে?
তারা কি তাকে ব্যবসায়ীদের মধ্যে ভাগ করে দেবে?
7তুমি কি তার চামড়া লোহার ফলায় বিঁধতে পার অথবা তার মাথা মাছ ধরা বর্শায় বিঁধতে পার?
8একবার তোমার হাত তার ওপর রাখ
এবং তোমার যুদ্ধের কথা মনে পরে যাবে
এবং আর সেরকম কর না।
9দেখ, তাকে ধরার আশা হল মিথ্যা;
তাকে দেখামাত্র লোকেরা কি মাটিতে পড়ে যায় না?
10কেউ এমন সাহসী নেই যে সাহস করে লিবিয়াথনকে ওঠাবে;
তবে কে, কে আমার সামনে দাঁড়াবে?
11কে আমাকে প্রথমে কিছু দিয়েছে,
যাতে আমি তার উপকার করব?
আকাশের নিচে যা কিছু আছে সবই আমার।
12আমি লিবিয়াথনের পায়ের বিষয়ে চুপ করে থাকব না,
না তার শক্তির বিষয়ে,
না তার সুন্দর গঠনের বিষয়ে চুপ করে থাকব।
13কে তার বাইরের পোশাক খুলে নিতে পারে?
কে তার জোড়া বর্মের মধ্যে দিয়ে যেতে পারে?
14তার মুখের দরজা কে খুলতে পারে তার দাঁতের চারিদিকে আতঙ্ক?
15তার পিছন ঢালের সারি দিয়ে তৈরী করা হয়েছে,
একটা সিলমোহরের মত একসঙ্গে বন্ধ।
16একটা আরেকটার এত কাছে যে তাদের মধ্যে দিয়ে হওয়াও যেতে পারে না।
17তারা একে অপরের সঙ্গে যুক্ত;
তারা একসঙ্গে যুক্ত,
যাতে তাদের আলাদা করা না যায়।
18তার হাঁচিতে আলো বেরিয়ে আসে;
তার চোখ ভোরের সূর্য্যের চোখের পাতার মত।
19তার মুখ থেকে জ্বলন্ত মশাল বের হয়,
আগুনের ফুলকি লাফিয়ে ওঠে।
20তার নাকের ফুটো দিয়ে ধোঁয়া বের হয়,
যেন আগুনের ওপরে ফুটন্ত জলের পাত্র রাখা যা হওয়া দেওয়া হয়েছে খুব গরম করার জন্য।
21তার নিঃশ্বাসে কয়লা জ্বলে ওঠে;
তার মুখ থেকে আগুন বের হয়।
22তার ঘাড়েই শক্তি
এবং তার সামনে আতঙ্ক নাচে।
23তার মাংসের ভাঁজ একসঙ্গে যুক্ত;
তারা তার ওপর অনড়;
তারা সরতে পারে না।
24তার হৃদয় পাথরের মত শক্ত (সে ভয়শূন্য) সত্যি,
জাঁতার নিচের পাথরের মত শক্ত।
25যখন সে নিজেকে ওঠায়,
এমনকি দেবতারা ভয় পায়;
ভয়ের জন্য,
তারা পিছিয়ে যায়।
26যদি তলোয়ার তাকে আঘাত করে,
তাতে তার কিছু হয় না
এবং না বর্শা কিছু করতে পারে,
না তীর অথবা না অন্য কোন সুচালো অস্ত্র কিছু করতে পারে।
27সে লোহাকে খড়ের মত মনে করে
এবং পিতলকে পচা কাঠের মত মনে করে।
28তীর তাকে তাড়াতে পারে না;
তার কাছে গুলতির পাথর তুষের মত হয়ে যায়।
29সে গদাকে খড়ের মত মনে করে;
বর্শা উড়ে আসার শব্দে সে হাঁসে।
30তার নিচের অংশটা মাটির খোলার মত ধারাল;
সে কাদার ওপরে ধারালো কাঁটার মত জিনিস ছড়িয়ে দিয়েছে যেন সে নিজে হাতুড়ি।
31সে অগাধ জলকে পাত্রে ফোঁটান জলের মত করে;
সে সমুদ্রকে পাত্রের মলমের মতন করে।
32তার পিছনে রাস্তা চক চক করে;
কেউ কেউ মনে করে অগাধ জল সাদা চুলের মত।
33পৃথিবীতে তার সমান কিছু নেই,
যাকে ভয়শূন্য করে বানান হয়েছে।
34সে সবকিছু দেখে যা গর্বিত;
গর্বের সন্তানদের ওপর তিনি রাজা।

Currently Selected:

ইয়োব 41: IRVBen

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in