ইয়োব 30
30
1এখন যারা আমার থেকে ছোট,
তাদের কাছে আমার জন্য উপহাস ছাড়া কিছুই নেই
আমি তাদের পিতাদের আমার পালরক্ষা করা
কুকুরদের সঙ্গে কাজ করার অনুমতি দিতাম না।
2সত্যি, তাদের পিতাদের হাতের শক্তি,
কীভাবে আমায় সাহায্য করতে পারে লোকেদের শক্তি
তাদের প্রাপ্ত বয়েসে ধ্বংস হয়ে গেছে?
3তারা দারিদ্রতায় এবং খিদেয় রোগা হয়ে গেছে;
তারা প্রান্তরের অন্ধকারে
এবং নির্জনতায় শুকনো মাটি চিবোত।
4তারা লতা জাতীয় শাক
এবং ঝোপের পাতা তুলত;
গুল্ম জাতীয় গাছের শিকড় তাদের খাবার ছিল।
5তারা লোকেদের মধ্যে থেকে বিতাড়িত হয়েছিল,
যারা তাদের পিছনে চিত্কার করত যেমন একজন চোরের পিছনে চিত্কার করে।
6তাই তাদের নদীর তীরে বাস করতে হত,
মাটির গর্তে এবং পাথরের গুহায় বাস করতে হত।
7ঝোপের মধ্যে তারা গাধার মত আওয়াজ করত;
ঝোপের নিচে তারা একসঙ্গে জড়ো হত।
8সত্যি, তারা মূর্খদের বংশধর,
বেকার লোকেদের বংশধর;
তারা চাবুকের আঘাতে দেশ থেকে বিতাড়িত হয়েছিল।
9কিন্তু এখন,
আমি তাদের ছেলেদের জন্য উপহাসের গানের বিষয় হয়েছি;
সত্যি, আমি এখন তাদের কাছে একটা মজার বিষয়।
10তারা আমায় ঘৃণা করে
এবং আমার থেকে দূরে দাঁড়ায়;
তাদের আমার মুখে থুতু দিতে আটকায় না।
11কারণ ঈশ্বর আমার ধনুকের দড়ি খুলে দিতেন
এবং আমায় কষ্ট দিতেন
এবং তাই এই লোকেরা আমার সামনে তাদের সমস্ত আত্মসংযম হারাত।
12আমার দক্ষিণে বিশৃঙ্খল জনতা ওঠে;
তারা আমায় তাড়িয়ে দেয়
এবং আমার বিরুদ্ধে তাদের ধ্বংসের পথ উঁচু করে তোলে।
13তারা আমার পথ ধ্বংস করে;
তারা আমার জন্য দুর্যোগ নিয়ে আসে,
সেই লোকেদের এমন কেউ নেই যে তাদের ধরে রাখতে পারে।
14তারা শহরের দেওয়ালের বড় ফাটল দিয়ে সৈন্যদলের মত আমার বিরুদ্ধে আসে;
বিনাশের মধ্যে তারা আমার ওপর গড়িয়ে পড়ে।
15আতঙ্ক আমার ওপরে আসে;
আমার সম্মান বাতাসের মত উড়ে গেছে;
আমার সমৃদ্ধি মেঘের মত দূর হয়েছে।
16এখন আমার প্রাণ আমার মধ্যে ঢালা হচ্ছে;
অনেক দুঃখের দিন আমাকে আকঁড়ে ধরে রেখেছে।
17রাতে আমার হাড় যন্ত্রণায় ক্লিষ্ট হয়;
সেই ব্যথা যা আমায় কখন বিশ্রাম নেয় না।
18ঈশ্বরের মহা শক্তি আমার পরিচ্ছদ ছিনিয়ে নেন;
জামার গলার মত এটা আমায় চারিদিক দিয়ে জড়ায়।
19তিনি আমায় কাদায় ছুঁড়ে ফেলেন;
আমি ধূলো ও ছাইয়ে মত হয়ে পড়ি।
20হে ঈশ্বর, আমি তোমার কাছে কাঁদি,
কিন্তু তুমি আমায় উত্তর দাও না; আমি দাঁড়ায়ে থাকি
এবং তুমি নামমাত্র আমাকে দেখ।
21তুমি পরিবর্তিত হয়েছ
এবং আমার প্রতি নিষ্ঠুর হয়েছ;
তোমার হাতের শক্তিতে তুমি আমায় অত্যাচার করেছ।
22তুমি বাতাসে আমাকে তুলেছ
এবং আমায় উড়িয়ে নিয়ে গেছ;
তুমি আমায় ঝড়ে বিলীন করেছ।
23কারণ আমি জানি যে তুমি আমায় মৃত্যুর সম্মুখে নিয়ে যাচ্ছ,
সেই পূর্ব্ব নির্ধারিত ঘরে যা সমস্ত জীবিত বস্তুর জন্য নিরূপিত আছে।
24যাইহোক, যখন সে পড়ে তখন কি সে তার হাত বাড়ায় না
সাহায্যের জন্য অথবা বিপদে কি সে চিত্কার করে না?
25আমি কি তার জন্য কাঁদি নি যে বিপদের মধ্যে ছিল?
আমার হৃদয় কি দরিদ্রের জন্য দুঃখ করে নি?
26যখন আমি ভাল খুঁজতাম,
তখন মন্দ আসত;
যখন আমি আলোর জন্য অপেক্ষা করি,
পরিবর্তে অন্ধকার আসে।
27যখন আমার হৃদয় অস্থির
এবং তার বিশ্রাম নেই;
কষ্টের দিন আমার ওপরে আসে।
28আমি বিনা রৌদ্রে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছি,
আমি সমাজে দাঁড়াই
এবং সাহায্যের জন্য চিত্কার করি।
29আমি শিয়ালের ভাই,
উঠ পাখিদের সঙ্গী হয়ে গেছি।
30আমার চামড়া কালো এবং তা খসে পড়ছে;
আমার হাড়গুলো তাপে পুড়ে গেছে।
31এই জন্য, আমার বীণার শব্দ যেন হাহাকারের সুর,
আমার সানাইয়ের সুর যেন বিলাপের গান।
Currently Selected:
ইয়োব 30: IRVBen
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
BEN-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.