YouVersion Logo
Search Icon

ইয়োব 15

15
ইলীফস।
1তারপর তৈমনীয় ইলীফস উত্তর দিলেন এবং বললেন,
2“একজন জ্ঞানী ব্যক্তি কি অকার্যকর জ্ঞানে উত্তর দেবে
এবং নিজেকে পূর্বীয় বাতাসে পূর্ণ করবে?
3সে কি মূল্যহীন কথায় তর্ক করবে
অথবা কথা দিয়ে সে কোন ভাল কাজ করতে পারে?
4সত্যি, তুমি ঈশ্বরের প্রতি সম্মান কমিয়ে দিয়েছ;
তুমি তাঁর উপাসনা বন্ধ করেছ,
5কারণ তোমার পাপ তোমার মুখকে শিক্ষা দেয়;
তুমি ধূর্ততার জিভ বেছে নিয়েছ।
6তোমার নিজের মুখ তোমায় দোষী করে,
আমি নই, সত্যি, তোমার নিজের ঠোঁট তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়।
7তুমি কি সেই প্রথম মানুষ যে জন্মেছিল?
পাহাড়ের আগে কি তোমার অস্তিত্ব ছিল?
8তুমি কি ঈশ্বরের গোপন জ্ঞানের কথা শুনেছ?
তুমি কি তোমার জন্য জ্ঞানকে সীমিত করেছ?
9তুমি কি জান যা আমরা জানি না?
তুমি কি বোঝো যা আমরা বুঝি না?
10আমাদের সঙ্গে পাকাচুল
এবং বৃদ্ধ লোকেরা দুই আছেন,
যারা তোমার বাবার থেকেও বৃদ্ধ।
11ঈশ্বরের সান্ত্বনা কি তোমার জন্য খুব সামান্য,
এমনকি সেই বাক্য তোমার প্রতি কোমল?
12কেন তোমার হৃদয় তোমাকে বিপথে নিয়ে যায়?
কেন তোমার চোখ মিটমিট করে,
13যাতে তুমি তোমার আত্মা ঈশ্বরের বিরুদ্ধে ফেরাও
এবং তোমার মুখ সেই ধরনের কথা বার করে
14মানুষ কি যে, সে পবিত্র হতে পারে?
যে একজন মহিলার থেকে জন্মেছে সে কে যে সে ধার্মিক হতে পারে?
15দেখ, ঈশ্বর এমনকি তাঁর পবিত্র লোকেও বিশ্বাস রাখে না;
সত্যি, আকাশও তাঁর দৃষ্টিতে পরিষ্কার নয়;
16সেই ব্যক্তি কত বেশি না জঘন্য
এবং দুর্নীতিগ্রস্থ,
একজন লোক যে জলের মত অপরাধ পান করে!
17আমি তোমায় দেখাব; আমার কথা শোন;
আমি যা দেখেছি তা তোমায় ঘোষণা করবে,
18সেই বিষয় যা জ্ঞানী লোকেরা তাদের বাবার থেকে পেয়েছে,
সেই বিষয় যা তাদের পূর্ব্বপুরুষেরা গোপন রাখে নি।
19এরাই তাদের পূর্বপুরুষ ছিল,
যাদেরকে শুধু এই দেশ দেওয়া হয়েছে
এবং যাদের মধ্যে কোন বিদেশী লোক ছিল না।
20পাপী লোক সারা জীবন ব্যথায় কষ্ট পায়,
অত্যাচারীদের বছরের সংখ্যা তার দুঃখভোগের জন্য রাখা আছে।
21আতঙ্কের শব্দ তার কানে আছে;
তার উন্নতির দিনের, ধ্বংসকারী তার ওপরে আসবে।
22সে ভাবে না যে সে অন্ধকার থেকে ফিরে আসবে;
তলোয়ার তার জন্য অপেক্ষা করছে।
23সে রুটির জন্য বিদেশে ঘুরে বেড়াবে,
বলে, ‘এটা কোথায়?’ সে জানে যে অন্ধকারের দিন উপস্থিত।
24দুঃখ এবং যন্ত্রণা তাকে ভয় দেখায়;
তারা তার বিরুদ্ধে প্রবল হয়,
যেমন একজন রাজা যুদ্ধের জন্য তৈরী হয়।
25কারণ সে ঈশ্বরের বিরুদ্ধে হাত বাড়িয়েছে
এবং সর্বশক্তিমানের বিরুদ্ধে অহঙ্কারীদের মত আচরণ করেছে,
26এই পাপী একগুঁয়ে মানুষেরা ঈশ্বরের বিরুদ্ধে দৌড়াছে,
তারা তাদের মোটা ঢাল নিয়ে দৌড়াচ্ছে।
27এটা সত্যি, এমনকি যদিও সে তার মুখ চর্বি দিয়ে ঢাকত
এবং তার কোমরে চর্বি জমাত,
28এবং জনশূন্য শহরে বাস করত,
সেই সব বাড়িতে বাস করত যাতে এখন কোন মানুষ বাস করে না
এবং যা ঢিবি হওয়ার জন্য তৈরী ছিল।
29সে ধনী হবে না; তার সম্পত্তি টিকবে না;
এমনকি তার ছায়াও পৃথিবীতে থাকবে না।
30সে অন্ধকার থেকে বেরবে না;
একটা আগুন তার শাখা গুলোকে শুকিয়ে দেবে;
ঈশ্বরের মুখের নিঃশ্বাসে সে চলে যাবে।
31সে অকার্যকর বিষয়ে বিশ্বাস না করুক,
নিজেকে ঠকাবে; কারণ অকার্যকারিতা তার পুরষ্কার হবে।
32এটা তার মৃত্যুর আগে ঘটবে;
তার শাখা সবুজ হবে না।
33আঙ্গুরের গাছের মত সে তার কাঁচা আঙ্গুর ঝড়াবে;
জিত গাছের মত সে তার ফুল ঝড়াবে।
34কারণ অধার্মিকদের মণ্ডলী বন্ধ্যা হবে;
তাদের ঘুষের তাঁবু আগুন গ্রাস করবে।
35তারা নষ্টামি গর্ভে ধারণ করে
এবং অপরাধ জন্ম দেয়;
তাদের গর্ভ প্রতারণা ধারণ করে।”

Currently Selected:

ইয়োব 15: IRVBen

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ইয়োব 15