হিতোপদেশ 31
31
1রাজা লেমুয়েলের প্রবচনমালা। তাঁর জননী তাঁকে এই উপদেশগুলি দিয়েছিলেন।
2“বৎস, তুমি আমার গর্ভের সন্তান, আমার মানত করা পুত্র, তোমাকে আমি কি শিখাব? 3স্ত্রীলোকের পিছনে তোমার শক্তিসামর্থ্য ক্ষয় করো না। ওরা রাজাদেরও নিপাত করে। 4শোন লেমুয়েল, সুরাপানে আসক্তি রাজাদের পক্ষে উচিত নয়। 5তারা সুরাপান করলে বিধি-বিধান বিস্মৃত হয় প্রজাদেরুপর সুবিচার করতে পারে না। 6মরণারপন্ন ও দুঃখক্লিষ্ট লোকদের জন্যই সুরা প্রয়োজন, 7তারা সুরাপান করে ভুলে যাক তাদের দুঃখব্যথা।
8যারা আত্মপক্ষ সমর্থন করতে পারে না তাদের পক্ষে তুমি কথাবল, যারা অসহায়, রক্ষা কর তাদের অধিকার। 9তাদের পক্ষে কথা বল এবং সুবিচার কর প্রতিষ্ঠিত কর দীনদুঃখীদের অধিকার।
গুণবতী স্ত্রী
10গুণবতী স্ত্রী লাভ করা সুকঠিন বহুমূল্য রত্নরাজির চেয়ে তার মূল্য বেশী।
11তার স্বামী তার উপর নির্ভরশীল কোন অভাব হয় না তার সংসারে।
12যতদিন সে বেঁচে থাকে ততদিন স্বামীর মঙ্গল করে, কোন অনিষ্ট করে না।
13সে নিজের হাতে সযত্নে পশম ও সুতো দিয়ে কাপড় তৈরী করে।
14যে বণিকদের জাহাজের মত দূরবর্তী স্থান থেকে খাদ্য সংগ্রহ করে।
15সে রাত থাকতেই বিছানা ছেড়ে ওঠে, বাড়ির লোকজনের জন্য খাবার তৈরী করে, নির্দিষ্ট করে দেয় দাসীদের কাজ।
16সে যাচাই করে জমি কেনে এবং আয়ের টাকা দিয়ে দ্রাক্ষাকুঞ্জ তৈরী করে।
17কঠোর পরিশ্রম করে সে সে শক্তিমতী,কর্মে নিপুণা।
18সে নিজেই সুতো কাটে,
19নিজের কাপড় বোনে।
20সে দীনদুঃখীদের প্রতি দয়াবতী মুক্তহস্তে তাদের দান করে।
21তুষারপাতে সে উদ্বিগ্ন হয় না, কারণ তার বাড়ির লোকদের জন্য রয়েছে গরম জামাকাপড়।
22সে নিজের জন্য তৈরী করে ওড়না সূক্ষ্ম রেশমীবসন সে পরে।
23তার স্বামী সকলের সুপরিচিত নগরের প্রধানদের সঙ্গে তাঁর ওঠাবসা।
24সে রেশমী পোষাক ও কোমরবদ্ধ তৈরী করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।
25চরিত্রবল ও মর্যাদা তার ভূষণ সে ভবিষ্যতের জন্য দুর্ভাবনা করে না।
26তার কথাবার্তা জ্ঞানগর্ভ শান্ত ও মৃদুভাবে সে কথা বলে।
27সে সর্বদা কর্মব্যস্ত, পরিবারের সর্ব প্রকার প্রয়োজনের দিকে সে দৃষ্টি রাখে।
28তার পুত্র কন্যারা তাকে শ্রদ্ধা করে, তার স্বামীও তার প্রশংসায় মুখর।
29সে তাকে বলে: গুণবতী রমণী অনেকেই আছে কিন্তু তুমি সবার সেরা।
30সৌন্দর্য বিভ্রান্ত করে, রূপলাবণ্য বিলীন হয়ে যায় কিন্তু যে নারী প্রভুকে সম্ভ্রম করে সে-ই প্রশংসার যোগ্য।
31এই প্রকার নারী শ্রদ্ধার পাত্রী, নগরের সকলেই তার প্রশংসা করুক।
Currently Selected:
হিতোপদেশ 31: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.

: