YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 27

27
1আগামীকাল সম্পর্কে উচ্চাশা পোষণ করো না, কারণ কাল কি ঘটবে তুমি জান না।#যাকোব 4:13-16
2অন্যেরা এমন কি অপরিচিত লোকেরা তোমার প্রশংসা করে করুক, কিন্তু তুমি নিজের প্রশংসা করোনা।
3পাথর ভারী,বালিরও ভার আছে, কিন্তু এদের তুলনায় মূর্খের জ্বালাতনের ভার আরও বেশী।
4ক্রোধ নির্দয় ও ধ্বংসাত্মক, কিন্তু ঈর্ষার তুলনায় তা কিছুই নয়।
5অব্যক্ত ভালবাসার চেয়ে প্রকাশ্যে তিরস্কার ভাল।
6বন্ধু যদি আঘাত দেয় তবে জেন, তা তোমার মঙ্গলেরই জন্য। শত্রুর প্রীতিচুম্বন অজস্র হলেও, সাবধান!
7পেট ভরা থাকলে মধুও বিস্বাদ লাগে। খিদের মুখে তেতোও মধুর মনে হয়।
8ঘরছাড়া মানুষ বাসাছাড়া পাখির মত।
9আতর ও সুগন্ধি তেলে মন প্রফুল্ল হয়। বাধাবিঘ্ন মনের শান্তি নষ্ট করে।
10তোমার বন্ধুদের ও পিতার বন্ধুদের পরিত্যাগ করো না, বিপদের দিনে তোমার দূরবর্তী ভাইয়ের কাছে সাহায্য চেয়ো না, তার চেয়ে বরং তোমার নিকট প্রতিবেশীই তোমাকে বেশী সাহায্য করতে পারে।
11বৎস, তুমি জ্ঞানী হও, তাহলে আমি সুখী হব। যারা আমার সমালোচনা করে তাদের যথাযোগ্য উত্তর দিতে পারব।
12বুদ্ধিমান ব্যক্তি বিপদের সম্ভাবনা দেখলে দূরে সরে যায়, কিন্তু নির্বোধ সোজা এগিয়ে যায় এবং দুর্ভোগে পড়ে।
13কোন অপরিচিতের ঋণের জন্য জামিন হলে সেই ঋণের দায়ে তাকে নিজস্ব সম্পত্তি বন্ধক রেখেও দেনা শোধ করতে হবে।
14অসময়ে উচ্চকন্ঠে বন্ধুকে সম্ভাষণ জ্ঞাপন অভিসম্পাতের নামান্তর।
15মুখরা স্ত্রীর অনর্গল বাক্যবাণ সারাদিন টিপ টিপ করে বৃষ্টি ঝরার মত।
16ঝড় যেমন থামানো যায় না হাতের মুঠোয় যেমন তেল ধরে রাখা যায় না,
17লোহা দিয়ে যেমন লোহাতে শান দেওয়া হয়, তেমনি অপরের সঙ্গে মিশেই মানুষ নিজের বুদ্ধিকে ধারালো করে।
18ডুমুর গাছের যত্ন যে করে সে তার ফল ভোগ করে যে ভৃত্য মনিবের সেবাযত্ন করে সে সম্মানিত হয়।
19জলে যেমন নিজের আকৃতি দেখা যায় তেমনি মানুষের অন্তরে তার নিজের প্রকৃতিই প্রতিফলিত হয়।
20মৃত্যু ও ধ্বংসের যেমন শেষ নেই, মানুষের বাসনারও তেমনি অন্ত নেই।
21আগুনে পুড়িয়ে যেমন সোনা ও রূপো যাচাই করা হয়, তেমনি মানযশ দিয়ে মানুষের বিচার করা যায়।
22ঢেঁকিতে ফেলে ধানের তুষ ছাড়ানো যায় কিন্তু শত প্রহারেও মূর্খের মূর্খতা ঘুচানো যায় না।
23তোমার মেষপালের দিকে লক্ষ্য রাখ, গরু বাছুরগুলির যথাসাধ্য যত্ন কর। 24ধনসম্পদ চিরস্থায়ী নয়, রাজত্ব বংশপরম্পরায় স্থায়ী হয় না। 25মাঠের ঘাস যখন শুকিয়ে যায় তখন নূতন ফসল ওঠার সময় যদি তুমি ঘাস ও বিচালি সংগ্রহ করে রাখ, 26তাহলে মেষের লোমে তোমার বস্ত্রের সংস্থান হবে, ছাগল বিক্রি করে জমি কিনতে পারবে। 27ছাগলের দুধে তোমার, তোমার পরিবারের ও দাসদাসীদের ভরণপোষণ হবে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in