হিতোপদেশ 12
12
1যে শাসন ভালবাসে সে জ্ঞানের অনুরাগী, কিন্তু যে অনুযোগ ঘৃণা করে সে মূর্খ।
2সজ্জন ঈশ্বরের অনুগ্রহ লাভ করে কিন্তু কুচক্রীকে তিনি দোষী সাব্যস্ত করেন।
3দুষ্কর্মের দ্বারা মানুষ প্রতিষ্ঠা পায় না, কিন্তু ধার্মিকের ভিত্তি অটল থাকে।
4গুণবতী স্ত্রী তার স্বামীর গর্ব ও আনন্দ কিন্তু যে স্ত্রীর জন্য স্বামী লজ্জিত হয় সে তার দেহের পচল স্বরূপ।
5ধার্মিকের পরিকল্পনা ন্যায় সঙ্গত, কিন্তু দুষ্টের মন্ত্রণার উদ্দেশ্য প্রতারণা।
6কথার আড়ালে দুষ্টেরা হত্যার উদ্দেশ্য গোপন রাখে, কিন্তু ন্যায়নিষ্ঠদের কথায় লোকে উদ্ধার পয়।
7দুষ্টদের পতন হয়,তাদের কোন চিহ্নই থাকে না, কিন্তু ধার্মিকের বংশ কখনও লোপ পায় না।
8জ্ঞানবুদ্ধি অনুসারে মানুষ প্রশংসা লাভ করে, কিন্তু যদি মন কুটিল সে পায় অবজ্ঞা।
9একজন সাধারণ অথচ স্বাবলম্বী লোক চালচুলোহীন চালবাজের চেয়ে ভাল।
10ধার্মিক লোক তার পশুপালের তত্ত্বাবধানে যত্নবান, কিন্তু দুষ্টেরা তাদের পশুপালের প্রতি নির্দয়।
11পরিশ্রমী চাষী খাদ্যের প্রাচুর্যে পরিতৃপ্ত হয়, কিন্তু অসার পরিকল্পনায় যে মেতে থাকে, সে নির্বোধ।
12 # 12:12 12 পদের হিব্রু অস্পষ্ট ধার্মিকদের ভিত্তি সর্বদা অটল থাকে, কিন্তু দুষ্টদের সুদৃঢ় দুর্গও ধ্বংস হয়।
13দুর্জন অসংযত কথার ফাঁদে ধরা পড়ে কিন্তু ধার্মিক সঙ্কট থেকে নিস্তার পায়।
14মানুষের মুখের কথাই তার মঙ্গল সাধন করে, নিজের কৃতকর্মের ফলই মানুষকে ভোগ করতে হয়।
15মূর্খ নিজের পথকেই সঠিক বলে মনে করে, কিন্তু জ্ঞানবান পরামর্শ শোনে।
16মূর্খ তার বিরক্তি তৎক্ষণাৎ প্রকাশ করে, কিন্তু বিচক্ষণ ব্যক্তি অপমান গ্রাহ্য করে না।
17সত্যবাদীর সাক্ষ্যে ন্যায়বিচার সম্পন্ন হয়, কিন্তু মিথ্যা সাক্ষ্যে ন্যায় বিচার হয় ব্যাহত।
18অসংযত কথা তরবারির মত বিদ্ধ করে কিন্তু জ্ঞানবানদের কথা ক্ষত নিরাময় করে।
19সত্যবাদীর বাক্য চিরতরে প্রতিষ্ঠিত হয় কিন্তু মিথ্যাবাদীর কথা ক্ষণস্থায়ী।
20কুচক্রীদের অন্তরে থাকে ছলনা, কিন্তু শান্তি স্থাপনে যারা রত তাদের চিত্ত হয় আনন্দিত।
21কোন অমঙ্গল ধার্মিককে স্পর্শ করে না, কিন্তু দুষ্টদের জীবন সঙ্কটে পরিপূর্ণ।
22মিথ্যাবাদী ওষ্ঠ প্রভু পরমেশ্বরের ঘৃণিত কিন্তু সত্যবাদী তাঁর প্রীতির পাত্র।
23বিজ্ঞব্যক্তি তার জ্ঞানের কথা গোপন রাখে, কিন্তু মূর্খ তার অজ্ঞানতা জাহির করে।
24 # 12:24 হিব্র অস্পষ্ট নিরলস শ্রম ক্ষমতার অধিকারী করে, কিন্তু আলস্য দাসত্বের শৃঙ্খল পরায়।
25উদ্বেগ মানুষের শান্তি হরণ করে, হৃদয়কে ভারাক্রান্ত করে, কিন্তু মমতা মাখান কথা তাকে দেয় আনন্দ।
26ধার্মিক কুপথ পরিহার করে, কিন্তু দুষ্টেরা হয় বিপথগামী।
27অলস কখনও তার কাম্য বস্তুর নাগাল পায় না, কিন্তু পরিশ্রমী অর্জন করে বহুমূল্য সম্পদ।
28 # 12:28 হিব্রু অস্পষ্ট ধার্মিকতার পথ জীবনের পথ, কিন্তু দুষ্টতার পথ প্রসারিত মৃত্যুর দিকে।
Currently Selected:
হিতোপদেশ 12: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.

: