হিতোপদেশ 1
1
ভূমিকা
1দাউদের পুত্র ইসরায়েলরাজ শলোমনের প্রবচনমালা।#১ রাজা 4:32
2এই প্রবচমালা লোককে প্রজ্ঞা ও শিক্ষা লাভে সাহায্য করে, এবং জীবনের মূল্যবোধের নিগূঢ়তত্ত্বের উপলব্ধি জাগায়। 3ধার্মিকতা, ন্যায়বিচার, শিষ্টাচার এবং বুদ্ধি ও যুক্তিনিষ্ঠ জীবনাচরণ সম্বন্ধে শিক্ষাদানই এর উদ্দেশ্য। 4এর দ্বারা অজ্ঞেরা হয় সুবুদ্ধির অধিকারী, তরুণেরা লাভ করে জ্ঞান ও বিচক্ষণতা। 5এই প্রবচনমালা জ্ঞানীরও পাণ্ডিত্য বৃদ্ধি করে ধীমানকে দেয় পথের নির্দেশ। 6দান করে এই প্রবাদবাক্য, রূপক, প্রাজ্ঞবচন ও রহস্যময় উক্তির মর্ম বোঝার দক্ষতা। 7ঈশ্বরভক্তি প্রজ্ঞার প্রথম সোপান, কিন্তু মূর্খেরা অবজ্ঞা করে প্রজ্ঞা ও হিতোপদেশ।#ইয়োব 28:28; গীত 111:10; হিতো 9:10
8বৎস, তোমরা পিতার উপদেশ শোন, অগ্রাহ্য করো না তোমার জননীর শিক্ষা। 9তাঁদের শিক্ষা তোমার শিরোভূষণ, তোমার কন্ঠের মণিহার।
10বৎস, দুরাচারীর প্রলোভনে ভুলো না। 11তারা বলতে পারে, আমাদের দলে এস, চল আমরা লুকিয়ে থাকি, নিরীহ ভালমানুষদের অতর্কিতে ফাঁদে ফেলে হত্যা করব, 12খাদে পড়া মানুষের মত তাদের কবলিত করব, মৃত্যুর মত গ্রাস করব তাদের। 13লুন্ঠন করে নেব তাদের রত্নসম্পদ, ভরে তুলব আমাদের ঘরবাড়ি। 14এস, আমাদের দলে এস সমান ভাগে ভাগ করে নেব আমরা লুন্ঠিত সম্পদ।
15বৎস, ওদের সঙ্গে তুমি পথ চলো না, ও পথ থেকে নিবৃত্ত হোক তোমার চরণ। 16কারণ অনিষ্টের পথে ছুটে চলে ওদের পদযুগল, হননের জন্য সদাই ব্যগ্র ওরা। 17উড়ন্ত পাখির চোখের সামনে পাতা ফাঁদ ব্যর্থ হয়, 18এ ফাঁদ তারা নিজেদের জন্যই পাতে নিজেদের অগোচরে। এই ফাঁদই হয় তাদের কালস্বরূপ। 19লুন্ঠিত সম্পদ লুন্ঠকারীর বিনাশ ডেকে আনে।
প্রজ্ঞার আহ্বান
20প্রজ্ঞা প্রকাশ্যে আহ্বান জানায় হাটে বাজারে সোচ্চারে ঘোষণা করে, 21কর্মচঞ্চল পথের মোড়ে চীৎকার করে ডাকে, নগরের তোরণে তোরণে সে বলে:#হিতো 8:1-3
22ওরে মূর্খের দল! আর কতকাল তোরা মূর্খতার তৃপ্ত হয়ে কাল কাটাবি? নিন্দুকের দল, আর কতকাল নিন্দায় তুষ্ট থাকবি? নির্বোধেরা কতকাল অবহেলা করবি জ্ঞান? 23হায়, তোমরা যদি একবার আমার অনুযোগে কান দিতে আমি তোমাদেরদান করতাম সুপরামর্শ, জানাতাম আমার সুচিন্তিত মতামত। 24আমি ডাকলাম, কিন্তু কেউ সাড়া দিল না, আমি হাত বাড়ালাম, কিন্তু কেউ ফিরে তাকাল না। 25তোমরা অগ্রাহ্য করলে আমার সমস্ত পরামর্শ, শুনলে না আমার অনুযোগ। 26তাই আমিও তোমাদের বিপদে হাসব তোমরা সন্ত্রস্ত হলে আমি করব উপহাস। 27যখন ঝড়ের মত ত্রাস এসে পড়বে তোমাদের উপর ঘূর্ণিবায়ুর মত ঘনিয়ে আসবে সঙ্কট, দুর্দশা ও নির্যাতনের সম্মুখীন হবে তোমরা, 28তখন তোমরা সকলে মিলে আমাকে ডাকবে, কিন্তু আমি সাড়া দেব না, সকলে আমায় খুঁজবে কিন্তু পাবে না আমার সন্ধান। 29কারণ তোমরা উপেক্ষা করেছ জ্ঞান পরম প্রভুতে সম্ভ্রম করতে তোমরা চাওনি। 30আমার মন্ত্রণা তোমার গ্রাহ্য করনি, তুচ্ছ করেছ আমার তিরস্কার। 31তোমাদের আচরণের প্রতিফল তোমরা পাবে, নিজেদের চক্রে নিজেরাই পড়বে। 32বিপথে চলাই হবে নির্বোধের মৃত্যুর কারণ, মূর্খদের নিশ্চিন্ততাই ডেকে আনবে তাদের ধ্বংস। 33কিন্তু আমার কথা শুনে যে চলবে সে নিরাপদে বাস করবে, শান্তিতে থাকবে, কোন অমঙ্গলের ভয় তার থাকবে না।
Currently Selected:
হিতোপদেশ 1: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.

: