হোশেয় 5
5
রাজা ও পুরোহিতদের অনাচার
1‘হে যাজকসমাজ, ইসরায়েলকুল ওনৃপতিবৃন্দ, তোমরা শোন, কারণ এ দণ্ডাজ্ঞা তোমাদেরই। তোমরাই মিস্পাতে ফাঁদ পেতেছ,জাল বিস্তার করেছ তাবোর-এ। 2অত্যাচারীর দল! হীনতম দুষ্কর্মে লিপ্ত এরা, এদের সকলকেই আমি দণ্ড দেব। 3আমি ইসরায়েলকে জানি, ইসরায়েলকুলের বৃত্তান্ত আমার অজানা নয়। হে ইসরায়েল, তুমি এখন ব্যাভিচারে লিপ্ত, ইসরায়েলকুল হয়েছে অশুচি।
প্রতিমাপূজা সম্পর্কে হোশেয়র সতর্কবাণী
4তাদের কার্যকলাপই তাদের ঈশ্বরের কাছেফিরে আসার পথে বাধা সৃষ্টি করেছে, তাদের অন্তরে রয়েছে স্বৈরিণীর আত্মা, প্রভু পরমেশ্বরকে তারা স্বীকার করে না। 5ইসরায়েলীদের দম্ভ তাঁর সম্মুখে প্রকট হয়ে উঠেছে, ইসরায়েলের অপকর্মই তার পতন ঘটাবে, তার সঙ্গে পতন হবে যিহুদারও। 6গরু ও ভেড়ার পাল নিয়ে তারা প্রভুর অন্বেষণে যাবে, কিন্তু সন্ধান পাবে না তাঁর। তাদের পরিত্যাগ করে তিনি চলে গেছেন। 7তারা প্রভু পরমেশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, উৎপাদন করেছে জারজ সন্তান। অমাবস্যার অন্ধকার এখন গ্রাস করবে তাদের, গ্রাস করবে তাদের সম্পত্তি।
যিহুদা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ
8গিবিয়ায় ভেরী বাজাও, রামায় তূরীধ্বনি কর,বেথেল-এ রণহুঙ্কার ছেড়ে বল: ‘হে বিন্যামীন, যুদ্ধে ঝাঁপিয়ে পড় আমরা রয়েছি তোমার পিছনে।’ 9দণ্ডদানের দিনে ইসরায়েল পরিণত হবে ধ্বংসস্তূপে হে ইসরায়েলকুল, এ ঘটনা অবশ্যম্ভাবী।
10প্রভু পরমেশ্বর বলেন, ‘যিহুদীয়ার নেতৃবৃন্দের উপর আমি ক্রুদ্ধ হয়েছি, কারণ তারা ইসরায়েল আক্রমণ করেছে, দখল করেছে তার দেশ। তাই আমি তাদের উপর বারিধারার মত বর্ষণ করব আমার ক্রোধ। 11ইসরায়েল নিপীড়িত ও অবিচারে পদদলিত, যে দেশের উপর ছিল তার ন্যায়সঙ্গত অধিকার, সেই দেশ সে হারিয়েছে। সে সাহায্য চাইতে গেছে এমন জনের কাছে যার সাহায্য করার কোনও ক্ষমতাই নেই।#5:11 সম্ভাব্য পাঠ: ক্ষমতাই নেই: (হিব্রুতে) আদেশ নেই। 12সেই দণ্ডেই ইসরায়েলকে আমি ধ্বংস করব,যিহুদা গোষ্ঠীকে করব বিনষ্ট।
13যখন ইসরায়েল তার রুগ্নতা এবং যিহুদীয়া তার ক্ষত আবিষ্কার করল,তখন ইসরায়েল আসিরিয়ায় গেল, দূত পাঠাল বিরোধী রাজার কাছে। কিন্তু সে সুস্থ করতে পারল না, কারণ ক্ষত নিরাময় করার ক্ষমতাই তার নেই। 14ইসরায়েলের বিরুদ্ধে আমি সিংহের মত প্রচণ্ড, যিহুদা গোষ্ঠীর বিরুদ্ধে কেশরীর মত নির্মম। তাদের আমি বিদীর্ণ করে চলে যাব, হরণ করে নিয়ে যাব তাদের, কারও সাধ্য নেই তাদের উদ্ধার করে।
15তারা যখন নিজেদের অপরাধ স্বীকার করে নিয়ে আমার শ্রীমুখের অন্বেষণ করবে,যখন সঙ্কটের মাঝে একান্তভাবে আমার অনুসন্ধান করবে, তখনই আমায় ফিরে পাবে তারা।
Currently Selected:
হোশেয় 5: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.

: