যাত্রাপুস্তক 12:12-13
যাত্রাপুস্তক 12:12-13 BENGALCL-BSI
ঐ রাত্রে আমি মিশরের মধ্য দিয়ে যাব এবং মিশরের মানুষ ও পশু নির্বিশেষে সকলের প্রথমজাত সন্তানকে সংহার করব। আমি প্রভু পরমেশ্বর এইভাবেই মিশরের দেবতাদের দণ্ডবিধান করব। তোমরা যে সব বাড়িতে বাস কর, সেগুলি এই রক্তের দ্বারা চিহ্নিত করবে। যে সব বাড়িতে রক্তের চিহ্ন দেখব সেগুলি আমি পরিহার করে যাব। মিশরের উপর আমি যে মারাত্মক আঘাত হানব তা তোমাদের স্পর্শ করবে না।





