২ তিমথির 3:1-5
২ তিমথির 3:1-5 BENGALCL-BSI
জেনো, অন্তিমকালে দারুণ দুঃসময় ঘনিয়ে আসবে। মানুষ হয়ে উঠবে স্বার্থপর, অর্থলোভী, দাম্ভিক, উদ্ধত, কুৎসাপরায়ণ, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অশালীন, নির্মম, আপোষবিরোধী, অসংযমী ও নিষ্ঠুর। ভাল সব কিছুকেই তারা ঘৃণা করবে। তারা হবে বিশ্বাসঘাতক, বেপরোয়া, গর্বান্ধ। ঈশ্বরের চেয়ে তারা ভোগবিলাসকেই ভালবাসবে। ধর্মের বাহ্যিক আচার অনুষ্ঠান তারা আঁকড়ে থাকবে কিন্তু তার অন্তর্নিহিত প্রভাবকে তারা অস্বীকার করবে। এই ধরণের লোকদেরর সংস্পর্শ তোমরা এড়িয়ে চলবে।





