প্রকাশিত বাক্য 9:3-4
প্রকাশিত বাক্য 9:3-4 SBCL
আর সেই ধূমার মধ্য থেকে অনেক পংগপাল পৃথিবীতে বের হয়ে আসল। সেই পংগপালগুলোকে পৃথিবীর কাঁকড়া বিছার মত ক্ষমতা দেওয়া হল। তাদের বলা হল যেন তারা পৃথিবীর কোন ঘাস বা সবুজ কোন কিছু অথবা কোন গাছের ক্ষতি না করে; কেবল যে লোকদের কপালে ঈশ্বরের সীলমোহর নেই তাদেরই ক্ষতি করে।





