প্রকাশিত বাক্য 6:14-15
প্রকাশিত বাক্য 6:14-15 SBCL
গুটিয়ে রাখা কাগজের মতই আকাশ গুটিয়ে গেল; আর প্রত্যেকটা পাহাড় ও দ্বীপ নিজের নিজের জায়গা থেকে সরে গেল। পৃথিবীর সমস্ত রাজা ও প্রধান লোক, সেনাপতি, ধনী ও শক্তিশালী লোক এবং প্রত্যেক দাস ও স্বাধীন লোক পাহাড়ের গুহায় গুহায় এবং পাথরের আড়ালে আড়ালে নিজেদের লুকিয়ে ফেলল।





