গীতসংহিতা 59
59
গান পরিচালকের সংকলনের জন্য। সুর- “ধ্বংস কোরো না।” দায়ূদের একটা মিক্তাম। দায়ূদকে মেরে ফেলবার উদ্দেশ্যে শৌল যখন লোক পাঠিয়ে তাঁর বাড়ীতে পাহারা বসিয়েছিলেন, গানটা সেই সময়কার।
1হে ঈশ্বর, আমার শত্রুদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর;
আমার বিপক্ষদের কাছ থেকে তুমি আমাকে উঁচুতে
তাদের নাগালের বাইরে তুলে রাখ।
2যারা মন্দ কাজ করে বেড়ায়
তাদের হাত থেকে আমাকে উদ্ধার কর;
খুনীদের হাত থেকে আমাকে বাঁচাও।
3তারা আমার জন্য ওৎ পেতে আছে,
ভয়ংকর লোকেরা আমার উপর আক্রমণ শুরু করেছে;
হে সদাপ্রভু, তা আমার কোন অন্যায় বা পাপের জন্য নয়।
4আমি কোন দোষ করি নি,
তবুও তারা ছুটে এসে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে।
আমার সাহায্যের জন্য তুমি উঠে এস, আমার বিপদ দেখ।
5হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর,
তুমি সমস্ত জাতিকে শাস্তি দেবার জন্য ওঠো;
দুষ্ট বিশ্বাসঘাতকদের প্রতি তুমি কোন দয়া দেখিয়ো না। [সেলা]
6তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মত চিৎকার করে,
আর শহরের সব জায়গায় ঘুর ঘুর করে বেড়ায়।
7দেখ, তারা মুখ দিয়ে কি সব কথা বের করছে,
তাদের ঠোঁট থেকে যেন তলোয়ার বের হচ্ছে;
তারা বলছে, “আমাদের কথা কেউ শুনতে পাবে না।”
8কিন্তু হে সদাপ্রভু, তাদের দেখে তুমি হাসছ
আর সেই সব জাতিকে বিদ্রূপ করছ।
9তারা শক্তিশালী বলে আমি তোমার অপেক্ষায় থাকব,
কারণ হে ঈশ্বর, তুমিই আমার দুর্গ।
10ঈশ্বর তাঁর অটল ভালবাসার জন্য আমার কাছে আসবেন,
আমার শত্রুদের পরাজয় আমাকে দেখতে দেবেন।
11হে প্রভু, আমাদের ঢাল, আমার শত্রুদের তুমি মেরে ফেলো না,
তাহলে আমার লোকদের এ সব মনে থাকবে না।
তুমি বরং তোমার শক্তিতে তাদের এমন কর
যাতে তারা এখানে-সেখানে ঘুরে বেড়ায়;
তুমি তাদের পরাজিত কর।
12তাদের মুখের পাপে আর ঠোঁটের কথায়
যে অভিশাপ ও মিথ্যা রয়েছে,
তার দরুন তাদের অহংকারে তারা ধরা পড়ুক।
13তুমি ক্রোধে তাদের ধ্বংস কর,
ধ্বংস কর যাতে তারা আর না থাকে;
এতে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত সবাই জানবে,
ঈশ্বরই যাকোবের বংশের উপরে রাজত্ব করেন। [সেলা]
14তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মত চিৎকার করে,

15তারা খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়ায়;
পেট না ভরলে তারা সারা রাতই জেগে কাটায়।
16কিন্তু আমি তোমার শক্তির বিষয়ে গান করব,
আর সকালে আনন্দে তোমার অটল ভালবাসার গান গাইব;
কারণ তুমিই আমার দুর্গ, বিপদ কালের আশ্রয়-স্থান।
17হে ঈশ্বর, আমার শক্তি,
আমি তোমার উদ্দেশে প্রশংসার গান গাইব।
তুমিই আমার দুর্গ;
তুমিই সেই ঈশ্বর, আমার জন্য যাঁর অটল ভালবাসা আছে।
Currently Selected:
গীতসংহিতা 59: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000

: