গীতসংহিতা 43
43
1হে ঈশ্বর, তুমি উচিত বিচার কর, আর এই ভক্তিহীন জাতির বিরুদ্ধে
আমার পক্ষ হয়ে কথা বল;
ঠগ ও দুষ্ট লোকের হাত থেকে তুমি আমাকে বাঁচাও।
2তুমিই আমার আশ্রয়-দুর্গ ঈশ্বর;
কেন তুমি আমাকে ত্যাগ করেছ?
কেন আমাকে শত্রুর অত্যাচারে মনে দুঃখ নিয়ে বেড়াতে হবে?
3তোমার আলো ও তোমার সত্য আমাকে দাও;
তারাই আমাকে পথ দেখাক।
তারাই আমাকে নিয়ে যাক তোমার সেই পবিত্র পাহাড়ে
যেখানে তুমি বাস কর,
4যেন আমি ঈশ্বরের বেদীর কাছে যেতে পারি।
তিনিই আমার সুখ ও আনন্দ।
হে ঈশ্বর, আমার ঈশ্বর,
আমি বীণা বাজিয়ে তোমার গৌরব করব।
5হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়ছ?
কেন এত চঞ্চল হয়ে উঠেছ?
ঈশ্বরের উপরে আশা রাখ,
কারণ আমি আবার তাঁর গৌরব করব;
তিনিই আমার উদ্ধারকর্তা ও আমার ঈশ্বর।
Currently Selected:
গীতসংহিতা 43: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000

:
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000