গীতসংহিতা 23
23
দায়ূদের গান।
1সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই।
2তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোওয়ান,
শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান।
3তিনি আমাকে নতুন শক্তি দেন;
তাঁর নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান।
4ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও
আমি বিপদের ভয় করব না,
কারণ তুমিই আমার সংগে আছ;
তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়।
5শত্রুদের মধ্যে তুমি আমার সামনে
খাবারে সাজানো টেবিল রেখে থাক;
আমার মাথায় দাও তেল;
আমার পেয়ালা উপ্চে পড়ে।
6আমি জানি সারা জীবন ধরে
তোমার মংগল ও অটল ভালবাসা
আমার পিছনে পিছনে ছুটে আসবে;
আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব।
Currently Selected:
গীতসংহিতা 23: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000
গীতসংহিতা 23
23
দায়ূদের গান।
1সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই।
2তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোওয়ান,
শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান।
3তিনি আমাকে নতুন শক্তি দেন;
তাঁর নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান।
4ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও
আমি বিপদের ভয় করব না,
কারণ তুমিই আমার সংগে আছ;
তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়।
5শত্রুদের মধ্যে তুমি আমার সামনে
খাবারে সাজানো টেবিল রেখে থাক;
আমার মাথায় দাও তেল;
আমার পেয়ালা উপ্চে পড়ে।
6আমি জানি সারা জীবন ধরে
তোমার মংগল ও অটল ভালবাসা
আমার পিছনে পিছনে ছুটে আসবে;
আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব।
© The Bangladesh Bible Society, 2000