YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 129

129
উপরে ওঠার গান।
1ইস্রায়েল বলুক, “আমার ছেলেবেলা থেকে
লোকে আমাকে অনেক অত্যাচার করেছে।
2যদিও আমার ছেলেবেলা থেকে
তারা আমাকে অনেক অত্যাচার করেছে,
তবুও তারা আমার উপর জয়ী হতে পারে নি।
3চাষীদের মত করে তারা আমার পিঠ চষে ফেলেছে,
তারা লম্বা করে খাঁজ কেটেছে;
4কিন্তু সদাপ্রভু ন্যায়বিচারক,
তিনি দুষ্টদের বাঁধন কেটে ফেলেছেন।”
5যারা সিয়োনকে ঘৃণা করে
তারা লজ্জা পেয়ে পিছু হটে যাক।
6তারা ঘরের ছাদে গজানো ঘাসের মত হোক
যা বেড়ে উঠবার আগেই শুকিয়ে যায়;
7যে তা কাটে তাতে তার মুঠি ভরে না,
আর যে তা দিয়ে আঁটি বাঁধে তাতে কোঁচড়ও ভরে না।
8যারা সেই লোকদের পাশ দিয়ে যায় তারা বলে না,
“তোমাদের উপর সদাপ্রভুর আশীর্বাদ হোক;
সদাপ্রভু তোমাদের মংগল করুন।”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in