গীতসংহিতা 103
103
দায়ূদের গান।
1হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর;
হে আমার অন্তর, তাঁর পবিত্রতার গৌরব কর।
2হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর;
তাঁর কোন উপকারের কথা ভুলে যেয়ো না।
3তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন;
তিনি তোমার সমস্ত রোগ ভাল করেন।
4তিনি মৃতস্থান থেকে তোমার জীবন মুক্ত করেন;
তিনি তোমাকে অটল ভালবাসা ও মমতায় ঘিরে রাখেন।
5যা মংগল আনে তেমন সব জিনিস দিয়ে
তিনি তোমাকে তৃপ্ত করেন;
তিনি ঈগল পাখীর মত তোমাকে নতুন যৌবন দেন।
6সদাপ্রভু উচিত কাজ করেন;
তিনি ন্যায়ভাবে অত্যাচারিতদের বিচার করেন।
7কি উদ্দেশ্যে কি করেন তা তিনি মোশিকে জানিয়েছেন;
তাঁর কাজ তিনি ইস্রায়েলীয়দের দেখতে দিয়েছেন।
8সদাপ্রভু মমতায় পূর্ণ ও দয়াময়;
তিনি সহজে অসন্তুষ্ট হন না,
তাঁর অটল ভালবাসার সীমা নেই।
9তিনি দোষীর বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ করেন না,
চিরকাল ক্রোধ পুষে রাখেন না।
10আমাদের পাপের শাস্তি যতটা আমাদের পাওনা
ততটা তিনি আমাদের দেন না;
আমাদের অন্যায় অনুসারেও শাস্তি দেন না।
11পৃথিবী থেকে আকাশের দূরত্বের যেমন সীমা নেই,
তেমনি তাঁর ভক্তদের উপরে তাঁর অটল ভালবাসারও
সীমা নেই।
12পশ্চিম দিক থেকে পূর্ব দিক যত দূরে,
আমাদের সব পাপ তিনি তত দূরে সরিয়ে দিয়েছেন।
13সন্তানদের প্রতি বাবার যেমন মমতা আছে
তেমনি তাঁর ভক্তদের উপর তাঁর মমতা আছে।
14কিভাবে আমরা গড়া তা তো তাঁর অজানা নেই;
আমরা যে ধূলি ছাড়া আর কিছু নই তা তাঁর মনে আছে।
15ঘাসের আয়ুর মতই মানুষের আয়ু,
মাঠের ফুলের মতই সে ফুটে ওঠে।
16ফুলের উপর দিয়ে বাতাস বয়ে গেলে ফুল আর থাকে না;
যে জায়গায় সেই ফুল ফুটেছিল
সেই জায়গায়ও আর তাকে মনে রাখে না।
17-18কিন্তু যারা সদাপ্রভুর ভক্ত,
যারা তাঁর ব্যবস্থা মেনে চলে
আর তাঁর নিয়ম মত চলার দিকে নজর রাখে,
তাদের উপর তাঁর অটল ভালবাসা ও তাঁর বিশ্বস্ততা
চিরকাল থাকবে, বংশের পর বংশ ধরে থাকবে।
19সদাপ্রভু স্বর্গে তাঁর সিংহাসন স্থাপন করেছেন;
সব কিছুর উপরেই তাঁর রাজত্ব।
20হে সদাপ্রভুর শক্তিশালী দূতেরা, যারা তাঁর কথার বাধ্য থেকে
তাঁর আদেশ পালন করছ,
তোমরা তাঁর গৌরব কর।
21হে সদাপ্রভুর সেবাকারী শক্তিদলগুলো
যারা তাঁর ইচ্ছা পালন করছ,
তোমরা তাঁর গৌরব কর।
22হে সদাপ্রভুর রাজ্যের সব স্থানে তাঁর সৃষ্ট সব কিছু,
তোমরা তাঁর গৌরব কর;
হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর।
Currently Selected:
গীতসংহিতা 103: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000

:
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000