হিতোপদেশ 22
22
1প্রচুর ধনের চেয়ে সুনাম বেছে নেওয়া ভাল;
রূপা ও সোনার চেয়ে অন্যের ভালবাসা পাওয়া ভাল।
2ধনী-গরীব একটা ব্যাপারে সমান-
সদাপ্রভু তাদের সকলকেই তৈরী করেছেন।
3সতর্ক লোক বিপদ দেখে আশ্রয় নেয়,
কিন্তু বোকা লোকেরা বিপদ দেখেও চলতে থাকে
আর তার দরুন শাস্তি পায়।
4নম্রতা ও সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়
ধন, সম্মান ও জীবন আনে।
5কুটিল লোকের পথে থাকে কাঁটা ও ফাঁদ,
কিন্তু যে নিজেকে সাবধানে রাখে
সে সেগুলো থেকে দূরে থাকে।
6ছেলে বা মেয়ের প্রয়োজন অনুসারে তাকে শিক্ষা দাও,
সে বুড়ো হয়ে গেলেও তা থেকে সরে যাবে না।
7গরীবের উপর ধনী কর্তা হয়,
আর ঋণী ঋণদাতার চাকর হয়।
8যে লোক দুষ্টতার বীজ বোনে সে বিপদের ফসল কাটবে;
সে রাগের বশে যে অত্যাচার করে তা বন্ধ হয়ে যাবে।
9যে দানশীল লোক তার খাবারের ভাগ থেকে গরীবদের দেয়
সে আশীর্বাদ পাবে।
10বিদ্রূপ কারীকে তাড়িয়ে দাও, গোলমালও দূর হবে;
ঝগড়া-বিবাদ ও অপমান শেষ হয়ে যাবে।
11যে লোক খাঁটি অন্তর ভালবাসে আর দয়াপূর্ণ কথাবার্তা বলে
সে রাজার বন্ধুত্ব লাভ করে।
12সদাপ্রভু জ্ঞান রক্ষা করেন,
কিন্তু তিনি অবিশ্বস্তদের কথাবার্তা বিফল করে দেন।
13অলস বলে, “বাইরে সিংহ আছে,
রাস্তায় গেলে আমি মারা পড়ব।”
14ব্যভিচারিণীর কথাবার্তা যেন গভীর গর্ত;
যে লোক সদাপ্রভুর ক্রোধের পাত্র সে তার মধ্যে পড়বে।
15ছেলে বা মেয়ের অন্তরে বোকামি যেন বাঁধা থাকে,
কিন্তু শাসনের লাঠি তা তার কাছে থেকে দূর করে দেয়।
16ধন লাভের জন্য যে লোক গরীবের উপর অত্যাচার করে
কিম্বা যে লোক ধনীদের দান করে
তাদের দু’জনেরই অভাব হয়।
জ্ঞানী লোকদের উপদেশ
17জ্ঞানীদের কথায় কান দাও, তাঁরা যা বলেছেন তা শোন;
আমি তোমাকে যে শিক্ষা দিই তাতে তুমি মনোযোগ দাও।
18সেই শিক্ষা তোমার অন্তরে রাখলে তুমি সুখী হবে;
তা সব সময় তোমার ঠোঁটের আগায় থাকুক।
19তুমি যাতে সদাপ্রভুর উপর নির্ভর করতে পার
সেইজন্য আমি আজ তোমাকে, তোমাকেই এই সব জানালাম।
20পরামর্শ ও জ্ঞান সম্বন্ধে আমি কি তোমার জন্য
ত্রিশটা উপদেশের কথা লিখি নি?
21আমি কি তোমাকে সত্য ও নির্ভরযোগ্য বাক্য শিক্ষা দিই নি,
যাতে তুমি তা দিতে পার তাদের কাছে
যারা তোমাকে পাঠিয়েছে?
(1)
22একজন লোক অসহায় বলে জোর করে তার জিনিস নিয়ো না,
আর বিচার-স্থানে অভাবীর সর্বনাশ কোরো না;
23কারণ সদাপ্রভু মামলায় তাদের পক্ষ নেবেন,
আর যারা তাদের জিনিস কেড়ে নেয়
তিনি তাদের প্রাণ কেড়ে নেবেন।
(2)
24বদমেজাজী লোকের সংগে বন্ধুত্ব কোরো না;
যে সহজে রেগে যায় তার সংগে মেলামেশা কোরো না।
25তা করলে তুমি তার মত চলাফেরা করতে শিখবে
আর নিজেকে ফাঁদে ফেলবে।
(3)
26হাতে হাত রেখে কারও ঋণের জামিন হোয়ো না;
27তুমি যদি তা শোধ দিতে না পার
তবে তোমার গায়ের নীচ থেকে
তোমার বিছানাটা পর্যন্ত কেড়ে নেওয়া হবে।
(4)
28তোমার পূর্বপুরুষেরা সীমানার যে চিহ্ন-পাথর
স্থাপন করে গেছেন,
সেই চিহ্ন তুমি সরিয়ে দিয়ো না।
(5)
29তুমি কি এমন কোন লোককে দেখেছ
যে পাকা হাতে কাজ করে?
সে রাজাদের জন্য কাজ করবে,
সাধারণ লোকদের অধীনে কাজ করবে না।
(6)
Currently Selected:
হিতোপদেশ 22: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000

:
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000