হিতোপদেশ 2:1-5
হিতোপদেশ 2:1-5 SBCL
ছেলে আমার, তুমি যদি আমার কথা শোন আর তোমার অন্তরের মধ্যে আমার সব আদেশ জমা করে রাখ, যদি সুবুদ্ধির কথায় কান দাও আর বিচারবুদ্ধির দিকে মনোযোগ দাও, যদি বিবেচনা-শক্তিকে ডাক আর চিৎকার করে ডাক বিচারবুদ্ধিকে, যদি রূপা খুঁজবার মত করে সুবুদ্ধির খোঁজ কর আর গুপ্তধনের মত তা খুঁজে দেখ, তাহলে সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় কি, তা তুমি বুঝতে পারবে আর ঈশ্বর সম্বন্ধে জ্ঞান পাবে





