YouVersion Logo
Search Icon

নহূম 2

2
নীনবীর পতন
1হে নীনবী, যে লোক ছড়িয়ে-ছিটিয়ে দেয় সে তোমার বিরুদ্ধে এগিয়ে আসছে। দুর্গের উপরে তোমার সৈন্য সাজাও, রাস্তা পাহারা দাও, কোমর বেঁধে নাও, তোমার সৈন্যদল প্রস্তুত রাখ।
2যদিও ধ্বংসকারীরা ইস্রায়েলকে জনশূন্য করেছে এবং তার আংগুর ক্ষেতগুলো ধ্বংস করে দিয়েছে তবুও সদাপ্রভু এখন যাকোবের, অর্থাৎ ইস্রায়েলের আগের জাঁকজমক ফিরিয়ে দেবেন।
3শত্রু-সৈন্যদের ঢাল লাল রংয়ের আর যোদ্ধাদের পরনে টক্‌টকে লাল রংয়ের পোশাক। তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে; তাদের রথগুলোর লোহা ঝক্‌মক করছে; তারা বর্শা ঘুরাচ্ছে; 4তাদের সব রথ রাস্তায় রাস্তায় ঝড়ের মত চলছে আর শহরের খোলা জায়গাগুলোর মধ্য দিয়ে বেপরোয়া ভাবে এদিক ওদিক যাচ্ছে। সেগুলো দেখতে জ্বলন্ত মশালের মত; সেগুলো বিদ্যুতের মত ছুটে যাচ্ছে।
5রাজা তাঁর সেনাপতিদের ডাকছেন; তারা পথে উছোট খেয়েও এগিয়ে যাচ্ছে। তারা শহরের দেয়ালের কাছে ছুটে যাচ্ছে; তারা দেয়াল ভাংগার যন্ত্র বসাচ্ছে। 6নদীর বাঁধের দরজাগুলো ভেংগে পড়ছে আর রাজবাড়ী ধ্বংস হয়ে যাচ্ছে। 7রাণীর কাপড়-চোপড় খুলে ফেলে তাঁকে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর দাসীরা ঘুঘুর ডাকের মত বিলাপ করছে এবং বুক চাপড়াচ্ছে। 8নীনবী একটা বাঁধ-ভাংগা পুকুরের মত যার জল বের হয়ে যাচ্ছে। সে “থাম, থাম,” বলে চিৎকার করছে কিন্তু তার লোকেরা কেউ পিছন ফিরছে না। 9তার রূপা লুট কর, সোনা লুট কর। এই সব জিনিস অফুরন্ত; এগুলো তার সব ধনভাণ্ডারের ধন-সম্পদ। 10তাকে লুট করা হচ্ছে, খালি করা হচ্ছে ও ধ্বংস করা হচ্ছে। তার লোকদের অন্তর গলে গেছে, হাঁটুতে হাঁটুতে ঠোকাঠুকি লাগছে; তাদের কোমরে আর জোর নেই, তাদের প্রত্যেকজনের মুখ ফ্যাকাশে হয়ে গেছে।
11সেই সিংহদের গর্ত এখন কোথায়, যেখানে তারা তাদের বাচ্চাদের খাওয়াত, যেখানে সিংহ, সিংহী ও তাদের বাচ্চারা নির্ভয়ে থাকত? 12সিংহ তার বাচ্চাদের জন্য যথেষ্ট পশু মারত আর তার সিংহীদের জন্য গলা টিপে মারত অনেক পশু; সে তার মেরে ফেলা পশু দিয়ে তার বাসস্থান আর ছিঁড়ে ফেলা পশু দিয়ে তার গর্ত ভরত।
13সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “হে নীনবী, আমি তোমার বিরুদ্ধে; আমি তোমার রথগুলো পুড়িয়ে ফেলব, আর তলোয়ার তোমার যুব সিংহদের গ্রাস করবে। আমি তোমার শিকারের জন্য কোন কিছুই এই পৃথিবীতে ফেলে রাখব না। তোমার সংবাদদাতাদের গলার স্বর আর শোনা যাবে না।”

Currently Selected:

নহূম 2: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in