বিচারকর্তৃগণ 12
12
যিপ্তহ ও ইফ্রয়িম
1পরে ইফ্রয়িম-গোষ্ঠীর লোকেরা তাদের সৈন্যদের ডেকে নিয়ে নদী পার হয়ে সাফোনে গেল। সেখানে তারা যিপ্তহকে বলল, “অম্মোনীয়দের সংগে যুদ্ধ করতে তোমার সংগে যাবার জন্য কেন তুমি আমাদের ডাক নি? আমরা তোমাকে সুদ্ধ তোমার বাড়ী পুড়িয়ে দেব।”
2উত্তরে যিপ্তহ বললেন, “আমি আমার লোকদের নিয়ে অম্মোনীয়দের সংগে ভীষণ যুদ্ধে ব্যস্ত ছিলাম। আমি তোমাদের ডেকেছিলাম কিন্তু তোমরা তাদের হাত থেকে আমাকে রক্ষা কর নি। 3আমি যখন দেখলাম তোমরা আমাকে সাহায্য করবে না তখন আমি আমার প্রাণ হাতে করে অম্মোনীয়দের সংগে যুদ্ধ করতে গেলাম আর সদাপ্রভুও আমাকে তাদের উপর জয়ী করলেন। এখন কেন তোমরা আমার সংগে যুদ্ধ করবার জন্য উপস্থিত হয়েছ?”
4যিপ্তহ তখন গিলিয়দের সব লোকদের ডেকে জড়ো করে নিয়ে ইফ্রয়িমের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, কারণ ইফ্রয়িম-গোষ্ঠীর লোকেরা বলেছিল, “ওহে গিলিয়দীয়েরা, তোমরা তো ইফ্রয়িম ও মনঃশি-গোষ্ঠীর দল ত্যাগ করে আসা লোক।” সেই যুদ্ধে গিলিয়দীয়েরা তাদের হারিয়ে দিল। 5যর্দন নদীর যে জায়গাগুলো হেঁটে পার হয়ে ইফ্রয়িম এলাকার দিকে যাওয়া যায় সেই জায়গাগুলো গিলিয়দীয়েরা দখল করে নিল। ইফ্রয়িম-গোষ্ঠীর বেঁচে থাকা কোন লোক যখন বলত, “আমাকে পার হতে দাও,” তখন গিলিয়দের লোকেরা তাকে জিজ্ঞাসা করত, “তুমি কি ইফ্রয়িমীয়?” উত্তরে সে যদি বলত, “না,” 6তবে তারা বলত, “বেশ, তাহলে বল দেখি, ‘শিব্বোলেৎ।’ ” কথাটা ঠিক করে উচ্চারণ করতে না পেরে যদি সে বলত, “ছিব্বোলেৎ,” তবে তারা তাকে ধরে যর্দন নদীর ঐ হেঁটে পার হওয়ার জায়গাতেই মেরে ফেলত। এইভাবে সেই সময় বিয়াল্লিশ হাজার ইফ্রয়িমীয়কে মেরে ফেলা হয়েছিল।
7গিলিয়দীয় যিপ্তহ ছয় বছর ইস্রায়েলীয়দের শাসনকর্তা ছিলেন। তিনি মারা গেলে পর তাঁকে গিলিয়দের একটা গ্রামে কবর দেওয়া হল।
ইব্সন, এলোন ও অব্দোন
8যিপ্তহের পরে ইস্রায়েলীয়দের শাসনকর্তা হলেন বৈৎলেহম গ্রামের ইব্সন। 9তাঁর ত্রিশজন ছেলে ও ত্রিশজন মেয়ে ছিল। তিনি নিজের বংশের বাইরে তাঁর মেয়েদের বিয়ে দিলেন এবং বংশের বাইরে থেকে তাঁর ছেলেদের বৌ হিসাবে ত্রিশজন যুবতী মেয়ে আনলেন। ইব্সন সাত বছর ইস্রায়েলীয়দের শাসনকর্তা ছিলেন। 10পরে ইব্সন মারা গেলে পর তাঁকে বৈৎলেহমে কবর দেওয়া হল।
11ইব্সনের পর সবূলূন-গোষ্ঠীর এলোন দশ বছর ইস্রায়েলীয়দের শাসনকর্তা ছিলেন। 12তিনি মারা গেলে পর সবূলূন এলাকার অয়ালোনে তাঁকে কবর দেওয়া হল।
13এলোনের পর পিরিয়াথোনের হিল্লেলের ছেলে অব্দোন ইস্রায়েলীয়দের শাসনকর্তা হয়েছিলেন। 14তাঁর চল্লিশজন ছেলে ও ত্রিশজন নাতি ছিল। তারা সত্তরটা গাধায় চড়ে বেড়াত। অব্দোন আট বছর ইস্রায়েলীয়দের শাসনকর্তা ছিলেন। 15তিনি মারা গেলে পর অমালেকীয়দের পাহাড়ী এলাকার মধ্যে ইফ্রয়িম এলাকার পিরিয়াথোনে তাঁকে কবর দেওয়া হল।
Currently Selected:
বিচারকর্তৃগণ 12: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000

: