YouVersion Logo
Search Icon

যিশাইয় 58:4-5

যিশাইয় 58:4-5 SBCL

উপবাস করবার ফলে তোমরা ঝগড়া আর বিবাদ করে থাক এবং ঘুষি মেরে একে অন্যকে আঘাত করে থাক। তোমরা এইভাবে উপবাস করলে আশা করতে পারবে না যে, আমি তোমাদের কথা শুনব। আমি কি এই রকম উপবাস চেয়েছি? তোমাদের উপবাস তো কেবল নিজেদের কষ্ট দেওয়া; তা কেবল নল-খাগড়ার মত মাথা নোয়ানো আর ছালার চটের ও ছাইয়ের উপর শুয়ে থাকা। এটাকেই কি তোমরা উপবাস আর সদাপ্রভুর দয়া দেখাবার দিন বল?

Free Reading Plans and Devotionals related to যিশাইয় 58:4-5