যিশাইয় 40:6-7
যিশাইয় 40:6-7 SBCL
একজনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা কর।” আমি বললাম, “আমি কি ঘোষণা করব?” “সব মানুষই ঘাসের মত, ঘাসের ফুলের মতই তাদের সব সৌন্দর্য। ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে পড়ে, কারণ সদাপ্রভুর নিঃশ্বাস সেগুলোর উপর দিয়ে বয়ে যায়। সত্যিই মানুষ ঘাসের মত।





