YouVersion Logo
Search Icon

দ্বিতীয় বিবরণ 6:10-12

দ্বিতীয় বিবরণ 6:10-12 SBCL

“তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের কাছে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে দেশ দেবার কথা শপথ করে বলেছিলেন সেখানে তিনি তোমাদের নিয়ে যাবেন। সেখানে রয়েছে এমন সব সুন্দর ও বড় বড় শহর যা তোমরা নিজেরা তৈরী কর নি, এমন সব ভাল ভাল জিনিষে ভরা ঘর-বাড়ী যে সব জিনিস তোমরা নিজেরা যোগাড় কর নি, এমন সব জল রাখবার জায়গা যা তোমরা নিজেরা কেটে তৈরী কর নি এবং এমন সব আংগুর ক্ষেত ও জলপাই বাগান যার গাছপালা তোমরা নিজেরা লাগাও নি। কিন্তু সেখানে খেয়েদেয়ে তৃপ্ত হবার পরে সতর্ক থেকো যাতে তোমরা সদাপ্রভুকে ভুলে না যাও, যিনি মিসর দেশের গোলামী থেকে তোমাদের বের করে এনেছেন।

Free Reading Plans and Devotionals related to দ্বিতীয় বিবরণ 6:10-12