দানিয়েল 5:25-28
দানিয়েল 5:25-28 SBCL
“সেই লেখাটা হল এই: ‘মিনে মিনে তকেল উপারসীন।’ ঐ কথাগুলোর অর্থ হল: মিনে, অর্থাৎ গোণা- ঈশ্বর আপনার রাজত্বের দিনগুলো গুণেছেন এবং তা শেষ করেছেন। তকেল, অর্থাৎ ওজন করা- দাঁড়িপাল্লায় আপনাকে ওজন করা হয়েছে এবং আপনি কম পড়েছেন। উপারসীন, অর্থাৎ ভাগ করা- আপনার রাজ্যটা ভাগ করে মাদীয় ও পারসীকদের দেওয়া হয়েছে।”





