YouVersion Logo
Search Icon

দানিয়েল 12

12
শেষ সময়
1“সেই সময় তোমার লোকদের রক্ষাকারী মহান স্বর্গদূত মীখায়েল তোমাদের পক্ষে দাঁড়াবেন। এমন একটা কষ্টের সময় উপস্থিত হবে যা তোমার জাতির আরম্ভ থেকে সেই সময় পর্যন্ত কখনও হয় নি। কিন্তু সেই সময় তোমার লোকদের মধ্যে যাদের নাম বইয়ের মধ্যে লেখা থাকবে তারা উদ্ধার পাবে। 2পৃথিবীর মাটিতে ঘুমিয়ে থাকা অসংখ্য লোক তখন জেগে উঠবে; কেউ কেউ উঠবে অনন্তকাল বেঁচে থাকবার জন্য, আবার অন্যেরা উঠবে লজ্জার ও চিরস্থায়ী ঘৃণার পাত্র হবার জন্য। 3যাদের বুঝবার ক্ষমতা আছে, অর্থাৎ যারা অনেককে ন্যায়পথে এনেছে তারা আকাশের আলো ও উজ্জ্বল তারার মত চিরকাল জ্বল্‌ জ্বল্‌ করবে। 4কিন্তু তুমি, দানিয়েল, শেষ সময় না আসা পর্যন্ত এই ভবিষ্যদ্বাণীর বইটা বন্ধ করে তার কথাগুলো সীলমোহর করে রাখ। সেই সময়ের মধ্যে অনেকে যেখানে-সেখানে যাবে এবং জ্ঞানের বৃদ্ধি হবে।”
5তখন আমি দানিয়েল তাকিয়ে অন্য দু’জনকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাঁদের একজন নদীর এপারে এবং অন্যজন নদীর ওপারে ছিলেন। 6মসীনার কাপড়-পরা যিনি নদীর জলের উপরে ছিলেন তাঁকে সেই দু’জনের মধ্যে একজন বললেন, “এই সব আশ্চর্য আশ্চর্য ব্যাপার শেষ হতে কত কাল লাগবে?”
7তখন আমি শুনলাম, নদীর জলের উপরে থাকা মসীনার কাপড়-পরা সেই লোক তাঁর দু’হাত স্বর্গের দিকে তুলে যিনি চিরকাল জীবিত তাঁর নামে শপথ করে বললেন, “সাড়ে তিন বছর লাগবে। শেষে ঈশ্বরের লোকদের শক্তি যখন একেবারে ভেংগে পড়বে তখন এই সব কথা পূর্ণ হবে।”
8আমি শুনলাম বটে কিন্তু কিছু বুঝলাম না। সেইজন্য আমি জিজ্ঞাসা করলাম, “হে আমার প্রভু, এই সবের শেষ ফল কি হবে?”
9উত্তরে তিনি বললেন, “দানিয়েল, তুমি এই বিষয় নিয়ে আর চিন্তা কোরো না, কারণ শেষ সময় না আসা পর্যন্ত এই সব কথা বন্ধ করে সীলমোহর করে রাখা হয়েছে। 10অনেককে শুদ্ধ, নিখুঁত ও খাঁটি করা হবে, কিন্তু দুষ্টেরা অন্যায় করতেই থাকবে। দুষ্টদের কেউই বুঝতে পারবে না, কিন্তু জ্ঞানীরা বুঝবে। 11যেদিন থেকে নিয়মিত উৎসর্গ বন্ধ করে দেওয়া হবে এবং সর্বনাশা ঘৃণার জিনিস স্থাপন করা হবে সেই দিন থেকে এক হাজার দু’শো নব্বই দিন হবে। 12সেই লোক ধন্য যে অপেক্ষা করে এবং এক হাজার তিনশো পঁয়ত্রিশ দিনের শেষ পর্যন্ত স্থির থাকে।
13“কিন্তু তুমি এখন যেমন আছ মৃত্যু পর্যন্ত তেমনই থাক। তারপর তুমি বিশ্রাম পাবে এবং শেষকালে তুমি তোমার পুরস্কার পাবার জন্য বেঁচে উঠবে।” ॥ভব

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in