YouVersion Logo
Search Icon

আমোষ 1

1
1তকোয়ের রাখালদের মধ্যে আমোষ ছিলেন একজন। তখন যিহূদার রাজা ছিলেন উষিয় এবং ইস্রায়েলের রাজা ছিলেন যিহোয়াশের ছেলে যারবিয়াম। ভূমিকমেপর দুই বছর আগে ইস্রায়েল সম্বন্ধে ঈশ্বর আমোষকে যা দেখিয়েছিলেন তা তিনি বলেছিলেন।
ইস্রায়েলের প্রতিবেশীদের বিচার
2আমোষ বললেন, “সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করছেন এবং যিরূশালেম থেকে জোরে কথা বলছেন। তাতে রাখালদের চারণ ভূমি সব শুকিয়ে যাচ্ছে ও কর্মিল পাহাড়ের চূড়ার গাছপালা মরে যাচ্ছে।”
3সদাপ্রভু বলছেন, “দামেস্কের তিনটা পাপ, এমন কি, চারটা পাপের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ লোহার কাঁটাযুক্ত মাড়াই-যন্ত্র দিয়ে সে গিলিয়দকে মাড়াই করেছে। 4সেইজন্য আমি হসায়েলের রাজবাড়ীর উপরে আগুন পাঠাব; তা বিন্‌হদদের দুর্গগুলো পুড়িয়ে ফেলবে। 5আমি দামেস্কের ফটকের আগল ভেংগে ফেলব; আমি আবনের উপত্যকার লোকদের এবং বৈৎ-এদনে যে লোক রাজদণ্ড ধরে আছে তাকে ধ্বংস করব। অরামের লোকেরা বন্দী হয়ে কীরে যাবে।”
6সদাপ্রভু বলছেন, “গাজার তিনটা পাপ, এমন কি, চারটা পাপের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ সে কতগুলো গ্রামের সমস্ত লোককে বন্দী করে ইদোমের হাতে তুলে দিয়েছে। 7সেইজন্য আমি গাজার দেয়ালের উপরে আগুন পাঠাব; তা তার দুর্গগুলোকে পুড়িয়ে ফেলবে। 8আমি অস্‌দোদের লোকদের এবং অস্কিলোনে যে লোক রাজদণ্ড ধরে আছে তাকে ধ্বংস করব। আমি ইক্রোণের বিরুদ্ধে আমার হাত উঠাব, তাতে পলেষ্টীয়দের বেঁচে থাকা লোকেরা মারা পড়বে।”
9সদাপ্রভু বলছেন, “সোরের তিনটা পাপ, এমন কি, চারটা পাপের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ ভাইয়ের সংগে ভাইয়ের চুক্তি অগ্রাহ্য করে সে কতগুলো গ্রামের সমস্ত লোককে বন্দী করে ইদোমের হাতে তুলে দিয়েছে। 10সেইজন্য আমি সোরের দেয়ালের উপরে আগুন পাঠিয়ে দেব; তা তার দুর্গগুলো পুড়িয়ে ফেলবে।”
11সদাপ্রভু বলছেন, “ইদোমের তিনটা পাপ, এমন কি, চারটা পাপের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ সমস্ত মায়া-মমতা ত্যাগ করে সে তলোয়ার নিয়ে তার ভাইকে তাড়া করেছে। এছাড়া তার ভয়ংকর রাগ অনবরতই দেখা দিয়েছে আর সে তা পুষে রেখেছে। 12কাজেই আমি তৈমনের উপরে আগুন পাঠাব; তা বস্রার দুর্গগুলো পুড়িয়ে ফেলবে।”
13সদাপ্রভু বলছেন, “অম্মোনের তিনটা পাপ, এমন কি, চারটা পাপের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ তার সীমানা বাড়াবার জন্য সে গিলিয়দের গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে দিয়েছে। 14সেইজন্য যুদ্ধের দিনে যুদ্ধের হাঁকের মধ্যে, ভয়ংকর ঝড়ের মত যুদ্ধের মধ্যে আমি রব্বার দেয়ালে আগুন ধরিয়ে দেব; তা তার দুর্গগুলো পুড়িয়ে ফেলবে। 15তার রাজা ও তার শাসনকর্তাদের একসংগে বন্দী করে নিয়ে যাওয়া হবে।”

Currently Selected:

আমোষ 1: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in