২ শমূয়েল 4
4
ঈশ্বোশৎ খুন হলেন
1অব্নের হিব্রোণে মারা গেছেন শুনে শৌলের ছেলে ঈশ্বোশৎ সাহস হারিয়ে ফেললেন এবং ইস্রায়েলীয়েরাও সবাই ভয় পেল। 2শৌলের ছেলের পক্ষে ছিল হানাদার বাহিনীর দুইজন সরদার। তাদের একজনের নাম ছিল বানা আর অন্যজনের নাম রেখব। তারা ছিল বিন্যামীন-গোষ্ঠীর বেরোতীয় রিম্মোণের ছেলে। বেরোত্কে বিন্যামীন এলাকার অংশ বলে ধরা হত, 3কারণ বেরোতের লোকেরা গিত্তয়িমে পালিয়ে গিয়ে আজও সেখানে বিদেশী হিসাবে বাস করছে।
4শৌলের ছেলে যোনাথনের একটি ছেলে ছিল। তার দু’টি পা-ই ছিল খোঁড়া। যিষ্রিয়েল থেকে যখন শৌল ও যোনাথনের মৃত্যুর খবর এসেছিল তখন তার বয়স ছিল পাঁচ বছর। খবর শুনে ছেলেটির ধাইমা তাকে কোলে তুলে নিয়ে তাড়াতাড়ি করে পালিয়ে যাবার সময় ছেলেটি পড়ে গিয়ে তার পা খোঁড়া হয়ে গিয়েছিল। ছেলেটির নাম ছিল মফীবোশৎ।
5বেরোতীয় রিম্মোণের ছেলে রেখব আর বানা একদিন দুপুর বেলা ঈশ্বোশতের বিশ্রামের সময় তাঁর বাড়ীতে গিয়ে উপস্থিত হল। 6-8গম নেবার ভান করে তারা বাড়ীর ভিতরে ঢুকল। তখন ঈশ্বোশৎ তাঁর শোবার ঘরে খাটের উপর শুয়ে বিশ্রাম করছিলেন। রেখব ও বানা তাঁর ঘরে ঢুকে তাঁর পেটে আঘাত করে তাঁকে মেরে ফেলল, তারপর তাঁর মাথাটা কেটে নিয়ে পালিয়ে গেল। তারা সারা রাত অরাবার পথ ধরে হিব্রোণে দায়ূদের কাছে সেটা নিয়ে গেল। তারা তাঁকে বলল, “আপনার শত্রু শৌল, যে আপনার প্রাণ নেবার চেষ্টা করেছিল, এই যে তাঁর ছেলে ঈশ্বোশতের মাথা। আজ সদাপ্রভু আমাদের প্রভু মহারাজের পক্ষে শৌল ও তাঁর ছেলের উপর প্রতিশোধ নিলেন।”
9উত্তরে দায়ূদ বেরোতীয় রিম্মোণের ছেলে রেখব ও তার ভাই বানাকে বললেন, “যিনি সমস্ত বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি, 10যে লোকটি শুভ সংবাদ এনেছে ভেবে আমাকে শৌলের মৃত্যুর খবর দিয়েছিল আমি তাকে ধরে সিক্লগে মেরে ফেলেছিলাম। তার খবরের জন্য সেটাই ছিল তাকে দেওয়া আমার পুরস্কার। 11তাহলে যারা একজন নির্দোষ লোককে তাঁর নিজের বাড়ীতে তাঁর নিজের বিছানার উপর খুন করেছে, আমি সেই দুষ্ট লোকদের আরও কত বেশী করেই না শাস্তি দেব। সেইজন্য আমি তোমাদের হাত থেকে তাঁর রক্তের শোধ দাবি করব আর পৃথিবীর উপর থেকে তোমাদের মুছে ফেলব।”
12এই বলে দায়ূদ তাঁর লোকদের আদেশ দিলে পর তারা গিয়ে তাদের মেরে ফেলল। তারা তাদের হাত ও পা কেটে ফেলে দেহগুলো হিব্রোণের পুকুরের ধারে টাংগিয়ে দিল। কিন্তু তারা ঈশ্বোশতের মাথাটা নিয়ে হিব্রোণে অব্নেরের কবরের মধ্যে কবর দিল।
Currently Selected:
২ শমূয়েল 4: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000

: