২ বংশাবলি 22
22
যিহূদার রাজা অহসিয়
1যিরূশালেমের লোকেরা যিহোরামের ছোট ছেলে অহসিয়কে যিহোরামের জায়গায় রাজা করল, কারণ লুটকারীরা আরবীয়দের সংগে লুট করতে এসে যিহোরামের সব বড় ছেলেদের মেরে ফেলেছিল। কাজেই যিহূদার রাজা যিহোরামের ছেলে অহসিয় রাজত্ব করতে শুরু করলেন। 2অহসিয় বাইশ বছর বয়সে রাজা হয়েছিলেন এবং এক বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মা অথলিয়া ছিলেন অম্রির নাতনী।
3অহসিয়ও আহাবের বংশের লোকদের পথে চলতেন, কারণ তাঁর মা তাঁকে খারাপ কাজ করবার জন্য পরামর্শ দিতেন। 4অহসিয় আহাবের বংশের লোকদের মতই সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করতেন, কারণ তাঁর বাবার মৃত্যুর পরে সেই বংশের লোকেরাই তাঁকে পরামর্শ দিত। তার ফলে তাঁর পতন হয়েছিল। 5-6তিনি তাদের পরামর্শমত ইস্রায়েলের রাজা আহাবের ছেলে যোরামের সংগে রামোৎ-গিলিয়দে অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। তখন অরামীয়েরা যোরামকে আঘাত করল। সেই আঘাত থেকে ভাল হবার জন্য যোরাম যিষ্রিয়েলে ফিরে গেলেন। আহাবের ছেলে যোরাম আঘাত পেয়েছিলেন বলে যিহূদার রাজা যিহোরামের ছেলে অহসিয় তাঁকে দেখবার জন্য যিষ্রিয়েলে গেলেন।
7এর মধ্য দিয়ে ঈশ্বর অহসিয়ের পতন ঘটালেন। অহসিয় সেখানে পৌঁছে যোরামের সংগে নিম্শির ছেলে যেহূর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। এই যেহূকেই সদাপ্রভু আহাবের বংশকে ধ্বংস করবার জন্য অভিষেক করেছিলেন। 8যেহূ যখন আহাবের বংশের লোকদের শাস্তি দিচ্ছিলেন সেই সময় তিনি অহসিয়ের সাহায্যকারী যিহূদার নেতাদের ও তাঁর সব ভাইয়ের ছেলেদের দেখতে পেয়ে তাদের মেরে ফেললেন। 9তারপর তিনি অহসিয়ের খোঁজে বের হলেন। অহসিয় শমরিয়াতে লুকিয়ে ছিলেন আর যেহূর লোকেরা তাঁকে ধরে যেহূর কাছে নিয়ে গিয়ে তাঁকে মেরে ফেলল। তারা তাঁকে কবর দিল, কারণ তারা বলেছিল, “ইনি সেই যিহোশাফটের নাতি যিনি সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর ইচ্ছামত চলতেন।” অহসিয়ের বংশে রাজা হওয়ার মত ক্ষমতা কারও ছিল না।
অথলিয়া ও যোয়াশ
10অহসিয়ের মা অথলিয়া যখন দেখলেন যে, তাঁর ছেলে মারা গেছে তখন তিনি যিহূদার রাজার সমস্ত ছেলেদের ধ্বংস করলেন। 11-12কিন্তু সব রাজপুত্রদের মেরে ফেলবার আগে রাজা যিহোরামের মেয়ে অহসিয়ের বোন যিহোশেবা অহসিয়ের ছেলে যোয়াশকে রাজপুত্রদের মধ্য থেকে চুরি করে নিয়ে আসলেন। অথলিয়ার কাছ থেকে লুকিয়ে রাখবার জন্য যিহোশেবা যোয়াশ ও তাঁর ধাইমাকে একটা শোবার ঘরে রাখলেন। কাজেই অথলিয়া তাঁকে মেরে ফেলতে পারেন নি। যিহোশেবা পুরোহিত যিহোয়াদার স্ত্রী ছিলেন বলে অথলিয়া যে ছয় বছর দেশে রাজত্ব করেছিলেন সেই বছরগুলোতে যোয়াশ ঈশ্বরের ঘরে লুকানো রইলেন।
Currently Selected:
২ বংশাবলি 22: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000

: