২ বংশাবলি 19
19
1যিহূদার রাজা যিহোশাফট যিরূশালেমে তাঁর রাজবাড়ীতে নিরাপদে ফিরে আসলেন। 2তখন হনানির ছেলে দর্শক যেহূ বের হয়ে তাঁর কাছে গিয়ে বললেন, “দুষ্টদের সাহায্য করা এবং যারা সদাপ্রভুকে ঘৃণা করে তাদের ভালবাসা কি আপনার উচিত হয়েছে? এইজন্য সদাপ্রভুর ক্রোধ আপনার উপর নেমে এসেছে। 3তবে আপনার মধ্যে কিছু ভালও আছে, কারণ আপনি দেশের আশেরা-খুঁটিগুলো ধ্বংস করে দিয়েছেন এবং ঈশ্বরের ইচ্ছামত চলবার জন্য আপনার মন স্থির করেছেন।”
বিচারক নিযুক্ত করা
4যিহোশাফট যিরূশালেমে বাস করতেন। তিনি বের্-শেবা থেকে শুরু করে ইফ্রয়িমের পাহাড়ী এলাকা পর্যন্ত লোকদের কাছে গিয়ে তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর দিকে আবার তাদের মন ফিরিয়ে আনলেন।
5তিনি দেশের মধ্যে, অর্থাৎ যিহূদার প্রত্যেকটি দেয়াল-ঘেরা গ্রাম ও শহরে বিচারকদের নিযুক্ত করলেন। 6তিনি বিচারকদের বললেন, “আপনারা সাবধান হয়ে সব কাজ করবেন, কারণ আপনারা কোন মানুষের জন্য নয় বরং সদাপ্রভুর জন্যই বিচার করবেন। বিচারের রায় দেবার সময় তিনি আপনাদের সংগে থাকবেন। 7সদাপ্রভুর প্রতি ভয় আপনাদের মধ্যে থাকুক। সাবধানে বিচার করবেন, কারণ অবিচার, একচোখামী কিম্বা ঘুষ খাওয়ার সংগে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কোন সম্বন্ধ নেই।” 8-9যিহোশাফট যিরূশালেমেও সদাপ্রভুর হয়ে বিচারের রায় দেবার জন্য এবং ঝগড়া-বিবাদের মীমাংসার জন্য কয়েকজন লেবীয়, পুরোহিত এবং ইস্রায়েলীয় বংশের নেতাদের নিযুক্ত করেছিলেন।
রাজা ও তাঁর লোকেরা যিরূশালেমে ফিরে আসলে পর তাঁর নিযুক্ত করা বিচারকদের তিনি এই আদেশ দিলেন, “আপনারা সদাপ্রভুকে ভয় করে বিশ্বস্তভাবে এবং সমস্ত অন্তর দিয়ে কাজ করবেন। 10বিভিন্ন গ্রামে ও শহরে বাসকারী আপনাদের লোকদের কাছ থেকে যে কোন মামলা আসুক না কেন- সেটা রক্তপাত হোক বা আইন-কানুন, আদেশ, নিয়ম কিম্বা নির্দেশের ব্যাপারেই হোক- আপনারা তাদের সতর্ক করে দেবেন যেন তারা সদাপ্রভুর চোখে দোষী না হয়। তা না হলে আপনাদের ও আপনাদের লোকদের উপর সদাপ্রভুর ক্রোধ নেমে আসবে। আপনারা এইভাবে কাজ করুন, তাহলে আপনারা দোষী হবেন না।
11“সদাপ্রভুর সব ব্যাপারে প্রধান পুরোহিত অমরিয় এবং রাজার সব ব্যাপারে যিহূদা-গোষ্ঠীর নেতা ইশ্মায়েলের ছেলে সবদিয় আপনাদের উপরে নিযুক্ত থাকবেন, আর লেবীয়েরা আপনাদের সাহায্য করবেন। আপনারা সাহসের সংগে কাজ করুন। যাঁরা ন্যায়ভাবে কাজ করবেন সদাপ্রভু তাঁদের সংগে থাকবেন।”
Currently Selected:
২ বংশাবলি 19: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000

: