১ শমূয়েল 5
5
পলেষ্টীয়দের মধ্যে সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুক
1পলেষ্টীয়েরা ঈশ্বরের সিন্দুকটি এবন্-এষর থেকে অস্দোদ শহরে নিয়ে গেল। 2ঈশ্বরের সিন্দুকটি তারা দাগোন দেবতার মন্দিরে নিয়ে গিয়ে দাগোনের মূর্তির পাশেই রাখল। 3পরদিন অস্দোদের লোকেরা খুব ভোরে উঠে দেখল দাগোন সদাপ্রভুর সিন্দুকের সামনে মাটিতে উবুড় হয়ে পড়ে আছে। তারা তখন দাগোনের মূর্তিটা তুলে নিয়ে তার জায়গায় রাখল। 4তার পরের দিনও তারা খুব ভোরে উঠে দেখল দাগোন সদাপ্রভুর সিন্দুকের সামনে মাটিতে উবুড় হয়ে পড়ে আছে। তার মাথা ও হাত ভেংগে দরজার চৌকাঠের উপর পড়ে আছে, কেবল দেহের বাকী অংশটুকু আস্ত আছে। 5এইজন্য দাগোনের পুরোহিত এবং অন্য যে সব লোক অস্দোদের দাগোনের মন্দিরে ঢোকে তারা আজ পর্যন্ত কেউই সেই মন্দিরের দরজার চৌকাঠের উপর পা দেয় না।
6সদাপ্রভু অস্দোদ ও তার আশেপাশের জায়গার লোকদের মলদ্বারের মধ্যে টিউমার রোগ দিয়ে ভীষণভাবে আঘাত করে তাদের মেরে ফেললেন। 7এই অবস্থা দেখে অস্দোদের লোকেরা বলল, “আমরা ইস্রায়েলীয়দের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে আর রাখব না, কারণ তিনি আমাদের ও আমাদের দেবতা দাগোনকে ভীষণভাবে আঘাত করছেন।” 8কাজেই তারা লোক পাঠিয়ে পলেষ্টীয়দের সব শাসনকর্তাদের এক জায়গায় ডেকে এনে জিজ্ঞাসা করল, “ইস্রায়েলীয়দের ঈশ্বরের সিন্দুকটা নিয়ে আমরা কি করব?”
তাঁরা বললেন, “ইস্রায়েলীয়দের ঈশ্বরের সিন্দুকটা গাত শহরে নিয়ে যাওয়া হোক।” তাতে অস্দোদের লোকেরা ইস্রায়েলীয়দের ঈশ্বরের সিন্দুকটি গাতে নিয়ে গেল।
9তারা সিন্দুকটি সেখানে নিয়ে গেলে পর সদাপ্রভু সেই শহরের বিরুদ্ধে হাত উঠালেন। তাতে সেখানকার লোকেরা ভীষণ ভয় পেল। তিনি শহরের ছোট-বড় সব লোককে আঘাত করলেন, আর তাতে সকলের সেই টিউমার রোগ হল। 10তখন তারা ঈশ্বরের সিন্দুকটি ইক্রোণ শহরে পাঠিয়ে দিল।
ঈশ্বরের সিন্দুকটি ইক্রোণে নেওয়া হলে পর ইক্রোণের লোকেরা চিৎকার করে বলল, “আমাদের ও আমাদের লোকদের মেরে ফেলবার জন্যই এরা ইস্রায়েলীয়দের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে নিয়ে এসেছে।”
11তারা লোক পাঠিয়ে পলেষ্টীয়দের সব শাসনকর্তাদের এক জায়গায় ডেকে এনে বলল, “ইস্রায়েলীয়দের ঈশ্বরের সিন্দুকটি এখান থেকে পাঠিয়ে দিন। ওটা তার নিজের জায়গাতেই ফিরে যাক। তা না হলে ওটা আমাদের ও আমাদের লোকদের মেরে ফেলবে।” ঈশ্বর সেই শহরকে ভীষণভাবে আঘাত করাতে লোকদের মনে মৃত্যুর দারুণ ভয় ঢুকেছিল। 12যে সব লোক মারা যায় নি তাদেরও সেই টিউমার রোগ হয়েছিল। তাতে শহরের লোকদের কান্নাকাটির শব্দ যেন আকাশ পর্যন্ত পৌঁছাল।
Currently Selected:
১ শমূয়েল 5: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000

: