১ শমূয়েল 13
13
পলেষ্টীয়দের সংগে যুদ্ধের প্রস্তুতি
1-2শৌল যুবা বয়সে রাজা হয়ে ইস্রায়েল দেশে কয়েক বছর রাজত্ব করবার পর ইস্রায়েলীয়দের মধ্য থেকে তিন হাজার লোককে বেছে নিলেন। তাদের মধ্যে দু’হাজার লোক তাঁর সংগে মিক্মসে ও বৈথেলের পাহাড়ী এলাকায় রইল এবং এক হাজার রইল বিন্যামীন-গোষ্ঠীর এলাকার গিবিয়াতে যোনাথনের সংগে। অন্য সব ইস্রায়েলীয়দের তিনি তাদের বাড়ীতে পাঠিয়ে দিলেন।
3গেবাতে পলেষ্টীয় সৈন্যদের যে ছাউনি ছিল যোনাথন তা আক্রমণ করলেন আর পলেষ্টীয়েরা সেই কথা শুনতে পেল। তখন শৌল দেশের সব জায়গায় শিঙা বাজিয়ে বললেন, “ইব্রীয়েরা শুনুক।” 4এতে সমস্ত ইস্রায়েলীয় শুনল যে, শৌল পলেষ্টীয়দের সৈন্য-ছাউনি আক্রমণ করেছেন এবং পলেষ্টীয়েরা ইস্রায়েলীয়দের ঘৃণার চোখে দেখছে। তখন ইস্রায়েলীয়দের ডাকা হল যাতে তারা গিল্গলে গিয়ে শৌলের সংগে যোগ দেয়।
5পলেষ্টীয়েরা তখন ইস্রায়েলীয়দের সংগে যুদ্ধ করবার জন্য একসংগে জড়ো হল। তাদের সংগে ছিল ত্রিশ হাজার রথ, ছয় হাজার ঘোড়সওয়ার সৈন্য ও সমুদ্র-পারের বালুকণার মত অসংখ্য পদাতিক সৈন্য। তারা সবাই বৈৎ-আবনের পূর্ব দিকে মিক্মসে ছাউনি ফেলল। 6ইস্রায়েলের সৈন্যেরা যখন দেখল যে, তারা ভীষণ চাপের মুখে পড়ে বিপদে পড়ে গেছে তখন তারা গিয়ে গুহায়, ঝোপ-ঝাড়ে, পাহাড়ের ফাটলে, খাদে ও গর্তে লুকিয়ে রইল। 7অনেক ইব্রীয় যর্দন নদী পার হয়ে গাদ ও গিলিয়দ এলাকায় চলে গেল। শৌল গিল্গলেই রয়ে গেলেন, আর তাঁর সংগের সৈন্যেরা ভয়ে কাঁপতে লাগল।
8শমূয়েল তাঁকে যে সময়ের কথা বলেছিলেন সেই অনুসারে শৌল তাঁর জন্য সাত দিন অপেক্ষা করলেন, কিন্তু শমূয়েল গ্িলগলে আসলেন না। এদিকে তাঁর সৈন্যেরাও তাঁকে ছেড়ে এদিক-সেদিক চলে যেতে লাগল। 9কাজেই শৌল পোড়ানো ও যোগাযোগ-উৎসর্গের জিনিস তাঁর কাছে নিয়ে আসতে বললেন। তারপর তিনি নিজেই পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করলেন। 10তিনি উৎসর্গ শেষ করবার সংগে সংগে শমূয়েল এসে পৌঁছালেন। তখন শৌল তাঁকে শুভেচ্ছা জানাবার জন্য তাঁর সংগে দেখা করতে গেলেন। 11শমূয়েল তাঁকে বললেন, “তুমি এটা কি করেছ?”
উত্তরে শৌল বললেন, “আমি দেখলাম যে, লোকেরা আমার কাছ থেকে চলে যাচ্ছে এবং ঠিক সময়ে আপনিও আসলেন না, আবার পলেষ্টীয়েরাও এদিকে মিক্মসে এসে জড়ো হয়েছে। 12সেইজন্য আমি ভাবলাম, পলেষ্টীয়েরা গিল্গলে আমাকে আক্রমণ করতে আসছে অথচ আমি সদাপ্রভুর দয়া পাবার চেষ্টা করি নি। কাজেই আমার ইচ্ছা না থাকলেও আমি পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করলাম।”
13শমূয়েল বললেন, “তুমি বোকার মত কাজ করেছ। তোমার ঈশ্বর সদাপ্রভু যে আদেশ তোমাকে দিয়েছিলেন তা তুমি পালন কর নি। যদি তুমি তা করতে তবে ইস্রায়েলের উপর তোমার রাজত্ব তিনি চিরকাল স্থায়ী করতেন। 14কিন্তু এখন তোমার রাজত্ব আর বেশী দিন টিকবে না। সদাপ্রভু তাঁর মনের মত একজন লোককে খুঁজে নিয়েছেন এবং তাঁকেই তাঁর লোকদের নেতা নিযুক্ত করেছেন, কারণ তাঁর আদেশ তুমি পালন কর নি।”
15এর পর শমূয়েল গিল্গল ছেড়ে বিন্যামীন এলাকার গিবিয়াতে চলে গেলেন। শৌল তাঁর সংগের লোকদের গুণে দেখলেন যে, তারা সংখ্যায় প্রায় ছ’শো।
ইস্রায়েলীয়দের অস্ত্রশস্ত্র
16পরে শৌল ও তাঁর ছেলে যোনাথন এবং তাঁদের সংগের লোকেরা বিন্যামীন এলাকার গেবাতে গিয়ে থাকতে লাগলেন আর এদিকে পলেষ্টীয়েরা মিক্মসে ছাউনি ফেলে রইল। 17পলেষ্টীয়দের ছাউনি থেকে তিন দল হানাদার সৈন্য বের হল। তাদের এক দল অফ্রা গ্রামের পথে শূয়াল এলাকায় গেল। 18আর এক দল গেল বৈৎ-হোরোণের দিকে এবং অন্য দলটি গেল সেই পাহাড়ী এলাকায় যেখান থেকে মরু-এলাকার সিবোয়িম উপত্যকা দেখা যায়।
19সেই সময় ইস্রায়েল দেশের মধ্যে কোন কামার পাওয়া যেত না, কারণ পলেষ্টীয়েরা মনে করত কামার থাকলে ইব্রীয়েরা তলোয়ার কিম্বা বর্শা তৈরী করিয়ে নেবে। 20তাই লাংগলের ফাল, হাত-কোদাল, কুড়াল ও কাস্তে শাণ দেবার জন্য তাদের সবাইকে পলেষ্টীয়দের কাছে যেতে হত। 21লাংগলের ফাল, হাত-কোদাল, ত্রিশূল, কুড়াল ও কাঁটা বসানো লাঠিতে শান দেবার দাম হিসাবে আট গ্রাম রূপা লাগত। 22তাই যুদ্ধের সময় দেখা গেল যে, শৌল ও তাঁর ছেলে যোনাথন ছাড়া তাঁদের সংগেকার কোন সৈন্যের হাতে তলোয়ার বা বর্শা নেই। 23পলেষ্টীয়দের ছাউনির সৈন্যেরা বের হয়ে মিক্মসের গিরিপথে গিয়ে রইল।
Currently Selected:
১ শমূয়েল 13: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000

: