১ শমূয়েল 11
11
যাবেশ-গিলিয়দের উদ্ধার
1পরে অম্মোনীয় নাহশ গিয়ে যাবেশ-গিলিয়দ ঘেরাও করল। তখন যাবেশের লোকেরা নাহশকে বলল, “আপনি আমাদের সংগে একটা চুক্তি করুন, তাহলে আমরা আপনার অধীন হয়ে থাকব।”
2অম্মোনীয় নাহশ উত্তরে তাদের বলল, “আমি একটা শর্তে তোমাদের সংগে চুক্তি করতে পারি। সেটা হল, তোমাদের প্রত্যেকের ডান চোখ তুলে ফেলা হবে। তা করে আমি সমস্ত ইস্রায়েল জাতিকে অসম্মানিত করব।”
3এই কথা শুনে যাবেশের বৃদ্ধ নেতারা নাহশকে বলল, “আপনি আমাদের সাত দিন সময় দিন। এর মধ্যে আমরা ইস্রায়েল দেশের সব জায়গায় লোক পাঠিয়ে খবর দেব। যদি কেউ আমাদের রক্ষা করতে না আসে তবে আমরা আপনার অধীন হব।”
4লোকেরা যখন খবর দেবার জন্য শৌলের নিজের শহর গিবিয়াতে গিয়ে সেখানকার লোকদের ঐ সব কথা বলল তখন লোকেরা চিৎকার করে কাঁদতে লাগল। 5সেই সময় শৌল মাঠ থেকে তাঁর গরুর পাল নিয়ে ফিরে আসছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, “কি হয়েছে? লোকেরা কান্নাকাটি করছে কেন?” তারা তখন যাবেশের লোকেরা যা বলেছিল তা তাঁকে জানাল।
6লোকদের কথা শুনবার পর ঈশ্বরের আত্মা শৌলের উপর আসলেন, আর তিনি রাগে জ্বলে উঠলেন। 7তিনি দু’টা গরু নিয়ে টুকরা টুকরা করে কাটলেন। তারপর সেই টুকরাগুলো লোক দিয়ে ইস্রায়েল দেশের সব জায়গায় পাঠিয়ে দিলেন এবং তাদের এই কথা ঘোষণা করতে বললেন, “যে কেউ শৌল ও শমূয়েলের সংগে যোগ না দেবে তার গরুর অবস্থা এই রকম হবে।” সদাপ্রভু ইস্রায়েলীয়দের মনে একটা ভয় জাগিয়ে দিলেন, আর তারা সবাই এক হয়ে বের হয়ে আসল। 8শৌল বেষকে তাদের গণনা করলেন। তাতে ইস্রায়েলের সৈন্যদের সংখ্যা হল তিন লক্ষ আর যিহূদার হল ত্রিশ হাজার।
9যাবেশ থেকে যে লোকেরা খবর নিয়ে এসেছিল গিবিয়ার লোকেরা তাদের বলল, “যাবেশ-গিলিয়দের লোকদের গিয়ে জানাবে যে, আগামী কাল দুপুরের মধ্যে তাদের উদ্ধার করা হবে।” এই কথা যাবেশের লোকদের জানানো হলে পর তারা খুব খুশী হল। 10তারা অম্মোনীয়দের বলল, “কাল আমরা তোমাদের অধীন হব। তোমাদের যা খুশী তা-ই তোমরা আমাদের প্রতি কোরো।”
11পরের দিন শৌল তাঁর লোকদের তিন দলে ভাগ করলেন। তারপর শেষ রাতে তারা অম্মোনীয়দের ছাউনিতে ঢুকে দুপুর পর্যন্ত তাদের মেরে ফেলতে লাগল। যারা প্রাণে বাঁচল তারা এমনভাবে ছড়িয়ে পড়ল যে, তাদের দু’জন আর একসংগে রইল না।
শৌলের রাজপদে বহাল
12লোকেরা এসে শমূয়েলকে বলল, “কে বলেছিল শৌল আমাদের উপর রাজা হতে পারে না? আপনি তাদের আমাদের হাতে তুলে দিন; আমরা তাদের মেরে ফেলব।”
13কিন্তু শৌল বললেন, “আজ কাউকেই মেরে ফেলা চলবে না, কারণ আজকের দিনে সদাপ্রভু ইস্রায়েলীয়দের উদ্ধার করেছেন।”
14তখন শমূয়েল লোকদের বললেন, “চল, আমরা গিল্গলে গিয়ে শৌলের রাজপদের কথা আবার ঘোষণা করি।” 15এতে লোকেরা সবাই গিল্গলে গিয়ে সদাপ্রভুর সামনে শৌলকে রাজপদে বহাল করল। সেখানে তারা সদাপ্রভুর উদ্দেশে যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করল এবং শৌল ও ইস্রায়েলের লোকেরা খুব আনন্দ-উৎসব করল।
Currently Selected:
১ শমূয়েল 11: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000

: