YouVersion Logo
Search Icon

১ বংশাবলি 3

3
দায়ূদের ছেলেরা
1দায়ূদের যে সব ছেলেদের হিব্রোণে জন্ম হয়েছিল তারা হল তাঁর বড় ছেলে অম্নোন, যার মা ছিলেন যিষ্রিয়েলের অহীনোয়ম; দ্বিতীয় ছেলে দানিয়েল, যার মা ছিলেন কর্মিলের অবীগল; 2তৃতীয় ছেলে অবশালোম, যার মা ছিলেন গশূরের রাজা তল্‌ময়ের মেয়ে মাখা; চতুর্থ ছেলে আদোনিয়, যার মা ছিলেন হগীত; 3পঞ্চম ছেলে শফটিয়, যার মা ছিলেন অবীটল; ষষ্ঠ ছেলে যিত্রিয়ম, যার মা ছিলেন দায়ূদের আর একজন স্ত্রী ইগ্লা। 4দায়ূদ হিব্রোণে সাড়ে সাত বছর রাজত্ব করেছিলেন, আর সেই সময় হিব্রোণে তাঁর এই ছয় ছেলের জন্ম হয়েছিল।
দায়ূদ তেত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন, 5আর সেখানে অম্মীয়েলের মেয়ে বৎশেবার গর্ভে তাঁর চারজন ছেলের জন্ম হয়েছিল। তারা হল শিমিয়, শোবব, নাথন ও শলোমন। 6-8এরা ছাড়া তাঁর আরও নয়জন ছেলের নাম ছিল যিভর, ইলীশূয়, ইল্পেলট, নোগহ, নেফগ, যাফিয়, ইলীশামা, ইলীয়াদা, ও ইলীফেলট। 9এরা ছিল দায়ূদের ছেলে, আর তাদের বোনের নাম ছিল তামর। এছাড়াও দায়ূদের উপস্ত্রীদের গর্ভে আরও ছেলের জন্ম হয়েছিল।
শলোমনের বংশ-তালিকা
10শলোমনের ছেলে রহবিয়াম, রহবিয়ামের ছেলে অবিয়, অবিয়ের ছেলে আসা, আসার ছেলে যিহোশাফট, 11যিহোশাফটের ছেলে যিহোরাম, যিহোরামের ছেলে অহসিয়, অহসিয়ের ছেলে যোয়াশ, 12যোয়াশের ছেলে অমৎসিয়, অমৎসিয়ের ছেলে অসরিয়, অসরিয়ের ছেলে যোথম, 13যোথমের ছেলে আহস, আহসের ছেলে হিষ্কিয়, হিষ্কিয়ের ছেলে মনঃশি, 14মনঃশির ছেলে আমোন ও আমোনের ছেলে যোশিয়। 15যোশিয়ের প্রথম ছেলে যোহানন, দ্বিতীয় যিহোয়াকীম, তৃতীয় সিদিকিয়, চতুর্থ শল্লুম। 16যিহোয়াকীমের ছেলেরা হল যিকনিয় ও সিদিকিয়।
বন্দীদশার পরের রাজবংশ
17বন্দী যিকনিয়ের ছেলেরা হল শল্টীয়েল, 18মল্‌কীরাম, পদায়, শিনৎসর, যিকমিয়, হোশামা ও নদবিয়। 19পদায়ের ছেলেরা হল সরুব্বাবিল ও শিমিয়ি। সরুব্বাবিলের ছেলেরা হল মশল্লুম ও হনানিয়। তাদের বোনের নাম ছিল শলোমীৎ। 20এছাড়া সরুব্বাবিলের আরও পাঁচটি ছেলে ছিল; তারা হল হশুবা, ওহেল, বেরিখিয়, হসদিয় ও যুশব-হেষদ।
21হনানিয়ের বংশের লোকেরা হল পলটিয় ও যিশায়াহ; এছাড়া সেই বংশে ছিল রফায়ের, অর্ণনের, ওবদিয়ের ও শখনিয়ের ছেলেরা। 22শখনিয়ের বংশের লোকেরা হল শময়িয় ও তার ছেলেরা; সেই ছেলেদের নাম ছিল হটুশ, যিগাল, বারীহ, নিয়রিয় ও শাফট। এরা ছিল মোট ছয়জন। 23নিয়রিয়ের তিনজন ছেলে হল ইলীয়ৈনয়, হিষ্কিয় ও অস্রীকাম। 24ইলীয়ৈনয়ের সাতজন ছেলে হল হোদবিয়, ইলীয়াশীব, পলায়ঃ, অক্কুব, যোহানন, দলায় ও অনানি।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in