YouVersion Logo
Search Icon

Popular Bible Verses from ইউহোন্না 21

তাঁদের খাওয়া শেষ হলে পর ঈসা শিমোন্তপিতরকে বললেন, “ইউহোন্নার ছেলে শিমোন, ওদের মহব্বতের চেয়ে কি তুমি আমাকে বেশী মহব্বত কর?” শিমোন্তপিতর তাঁকে বললেন, “জ্বী, প্রভু, আপনি জানেন আপনি আমার কত প্রিয়।” ঈসা তাঁকে বললেন, “আমার শিশু-ভেড়াগুলো চরাও।” ঈসা দ্বিতীয় বার তাঁকে বললেন, “ইউহোন্নার ছেলে শিমোন, তুমি কি আমাকে মহব্বত কর?” শিমোন্তপিতর তাঁকে বললেন, “জ্বী, প্রভু, আপনি তো জানেন আপনি আমার কত প্রিয়।” ঈসা তাঁকে বললেন, “আমার ভেড়াগুলো লালন-পালন কর।” পরে তিনি তৃতীয়বার শিমোন্তপিতরকে বললেন, “ইউহোন্নার ছেলে শিমোন, সত্যিই কি আমি তোমার প্রিয়?” পিতর এবার দুঃখিত হলেন, কারণ ঈসা এই তৃতীয় বার তাঁকে জিজ্ঞাসা করলেন, “আমি কি সত্যিই তোমার প্রিয়?” এইজন্য পিতর ঈসাকে বললেন, “প্রভু, আপনি সব কিছুই জানেন; আপনি তো জানেন যে, আপনি আমার খুবই প্রিয়।” ঈসা তাঁকে বললেন, “আমার ভেড়াগুলো চরাও।

Free Reading Plans and Devotionals related to ইউহোন্না 21