1
ইশাইয়া 65:24
Kitabul Mukkadas
MBCL
তারা ডাকবার আগেই আমি সাড়া দেব, তারা কথা বলতে না বলতেই আমি শুনব।
Compare
Explore ইশাইয়া 65:24
2
ইশাইয়া 65:17
“দেখ, আমি নতুন আসমান ও একটা নতুন জমীন সৃষ্টি করব। আগের বিষয়গুলো মনে থাকবে না, সেগুলো মনেও পড়বে না।
Explore ইশাইয়া 65:17
3
ইশাইয়া 65:23
তাদের পরিশ্রম মিথ্যা হবে না আর তাদের সন্তানেরা বিপদে পড়বে না, কারণ তারা এবং তাদের সন্তানেরা মাবুদের দোয়া পাওয়া বান্দা হবে।
Explore ইশাইয়া 65:23
4
ইশাইয়া 65:22
তারা ঘর তৈরী করলে অন্যেরা আর সেখানে বাস করবে না, কিংবা গাছ লাগালে অন্যেরা ফল খাবে না। আমার বান্দাদের আয়ু একটা গাছের আয়ুর সমান হবে; আমার বাছাই করা লোকেরা অনেক দিন ধরে তাদের হাতের কাজের ফল ভোগ করবে।
Explore ইশাইয়া 65:22
5
ইশাইয়া 65:20
সেখানে কোন শিশু মারা যাবে না, কিংবা কোন বুড়ো লোক আয়ু শেষ না হলে মরবে না। কেউ একশো বছর বয়সে মারা গেলেও তাকে যুবক বলা হবে; যে একশো বছর বাঁচবে না তাকে বদদোয়াপ্রাপ্ত বলা হবে।
Explore ইশাইয়া 65:20
6
ইশাইয়া 65:25
নেকড়ে বাঘ ও ভেড়ার বাচ্চা এক সংগে খাবে, সিংহ গরুর মত বিচালি খাবে আর সাপের খাবার হবে ধুলা। সেগুলো আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায় কোন ক্ষতি করবে না কিংবা ধ্বংস করবে না।”
Explore ইশাইয়া 65:25
7
ইশাইয়া 65:19
আমি জেরুজালেমকে নিয়ে আনন্দ করব আর আমার বান্দাদের নিয়ে খুশী হব; তার মধ্যে আর কোন কান্নাকাটির শব্দ শোনা যাবে না।
Explore ইশাইয়া 65:19