1
ইশাইয়া 54:17
Kitabul Mukkadas
MBCL
তোমার বিরুদ্ধে তৈরী করা কোন অস্ত্রই টিকবে না; তোমাকে দোষী করা প্রত্যেকটি লোকের যুক্তি খণ্ডন করে তুমি তাদেরই দোষী করবে। এ-ই হল মাবুদের গোলামদের অধিকার আর তাদের উপযুক্ত পাওনা।”
Compare
Explore ইশাইয়া 54:17
2
ইশাইয়া 54:10
যদিও বা পর্বত সরে যায় আর পাহাড় টলতে থাকে, তবুও তোমার জন্য আমার অটল মহব্বত সরে যাবে না কিংবা আমার শান্তির ব্যবস্থা টলবে না।” তোমার উপর যাঁর মমতা রয়েছে সেই মাবুদ এই কথা বলছেন।
Explore ইশাইয়া 54:10
3
ইশাইয়া 54:4
তুমি ভয় কোরো না, কারণ তোমাকে লজ্জা দেওয়া হবে না। তুমি লজ্জাবোধ কোরো না, কারণ তোমাকে অসম্মানিত করা হবে না। তোমার যৌবনের লজ্জা তুমি ভুলে যাবে আর তোমার বিধবা থাকবার দুর্নাম তুমি মনে রাখবে না।
Explore ইশাইয়া 54:4
4
ইশাইয়া 54:5
তোমার সৃষ্টিকর্তাই তোমার স্বামী, তাঁর নাম আল্লাহ্ রাব্বুল আলামীন; ইসরাইলের আল্লাহ্ পাকই তোমার মুক্তিদাতা। তাঁকেই সমস্ত দুনিয়ার আল্লাহ্ বলা হয়।
Explore ইশাইয়া 54:5
5
ইশাইয়া 54:2
তোমার তাম্বুর জায়গা আরও বাড়াও; তোমার তাম্বুর পর্দা আরও চওড়া কর, কৃপণতা কোরো না। তোমার তাম্বুর দড়িগুলো লম্বা কর আর গোঁজগুলো শক্ত কর
Explore ইশাইয়া 54:2
6
ইশাইয়া 54:13
তোমার সব ছেলেরা মাবুদের উম্মত হবে আর তোমার সন্তানদের প্রচুর উন্নতি হবে।
Explore ইশাইয়া 54:13
7
ইশাইয়া 54:8
রাগে মুহূর্তের জন্য তোমার কাছ থেকে আমি মুখ ফিরিয়েছিলাম, কিন্তু চিরকালের অটল মহব্বত দিয়ে আমি তোমার উপর মমতা করব। আমি তোমার মুক্তিদাতা মাবুদ এই কথা বলছি।
Explore ইশাইয়া 54:8
8
ইশাইয়া 54:7
“এক মুহূর্তের জন্য আমি তোমাকে ত্যাগ করেছিলাম, কিন্তু গভীর মমতায় আমি তোমাকে ফিরিয়ে আনব।
Explore ইশাইয়া 54:7
9
ইশাইয়া 54:9
“আমার কাছে এটা নূহের দিনের মত লাগছে। আমি যেমন কসম খেয়েছিলাম যে, নূহের সময়কার পানির মত পানি আর কখনও দুনিয়া ঢেকে ফেলবে না, তেমনি এই কসমও খেয়েছি যে, তোমার উপর রাগ করব না, তোমাকে আর কখনও বকুনি দেব না।
Explore ইশাইয়া 54:9
10
ইশাইয়া 54:12
পদ্মরাগমণি দিয়ে তোমার দেয়াল গাঁথব, ঝক্মকে মণি দিয়ে তোমার দরজা তৈরী করব আর তোমার সব দেয়াল দামী দামী পাথর দিয়ে গাঁথব।
Explore ইশাইয়া 54:12